Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
শেরপার অনন্য রেকর্ড: এভারেস্ট চূড়ায় ২৫তম বার!

অফবিট

টিবিএস ডেস্ক
08 May, 2021, 09:05 pm
Last modified: 08 May, 2021, 09:15 pm

Related News

  • এভারেস্টে এক সপ্তাহ আটকে থাকা শেরপা বেঁচে ছিলেন শুধু চকলেট ও ‘বরফ চিবিয়ে’ খেয়ে
  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে

শেরপার অনন্য রেকর্ড: এভারেস্ট চূড়ায় ২৫তম বার!

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও নেপাল এ বছর ৪০৮ জন বিদেশি পর্বতারোহীকে এভারেস্টে আরোহণের অনুমতি দেয়।
টিবিএস ডেস্ক
08 May, 2021, 09:05 pm
Last modified: 08 May, 2021, 09:15 pm
কামি রিটা। ফাইল ফটো: সংগৃহীত

গতকাল শুক্রবার ২৫তম বারের মতো মাউন্ট এভারেস্টের চূড়া ছুঁয়েছেন শেরপা গাইড কামি রিটা। আর তাতে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছোঁয়ার নিজেরই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা মিরা আচার্য জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এভারেস্টের ওই শীর্ষ সামিটে পৌঁছেন কামি রিটা ও আরও ১১ জন শেরপা গাইড।

এ বছর ওই সামিটে পৌঁছানো প্রথম পর্বতারোহী দলও এটি। এ মাসের শেষদিকে অপেক্ষারত আরও কয়েক'শ পর্বতারোহী যেন এভারেস্ট চূড়ায় পৌঁছতে পারেন, সেজন্য বরফাচ্ছাদিত ওই রুটের রশিগুলো মেরামতের কাজে গিয়েছিল দলটি।

বলে রাখা ভালো, করোনাভাইরাস মহামারির কারণে গত বছর এভারেস্টের নেপালের অন্তর্গত দক্ষিণ দিক ও চীনের অন্তর্গত উত্তর দিক- দু'দিক থেকেই পর্বতারোহন বন্ধ রাখা হয়েছিল। ভাইরাসটির প্রাদুর্ভাবের মধ্যেও নেপাল এ বছর ৪০৮ জন বিদেশি পর্বতারোহীকে এভারেস্টে আরোহণের অনুমতি দেয়।

অন্যদিকে, চীন উত্তর দিকটি খুলে দিয়েছে মাত্র কয়েক ডজন পর্বতারোহীর জন্য, যাদের করোনাভাইরাসের পরীক্ষা করানো হয়েছে এবং পর্বতারোহনের সময় শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য দেওয়া হয়েছে কঠোর নির্দেশ।

৫১ বছর বয়সী রিটা প্রথমবার এভারেস্টে ওঠেন ১৯৯৪ সালে। এরপর প্রায় প্রতি বছরই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন তিনি। যারা ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার ওই শীর্ষ চূড়ায় পৌঁছানোর স্বপ্ন নিয়ে প্রতি বছর নেপালে হাজির হন, সেই পর্বতারোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সঠিক পথ দেখাতে গাইড হিসেবে কাজ করা অসংখ্য শেরপার মধ্যে তিনিও একজন।

কামি রিটা। ফাইল ফটো: নিরঞ্জন শ্রেষ্ঠ/এপি

প্রথম প্রজন্মের শেরপা গাইডদের একজন ছিলেন তার বাবা। বাবার পথ ধরেই এ পথে এগিয়ে যান রিটা। ২৫ বার এভারেস্টের চূড়া ছোঁয়ার পাশাপাশি তিনি পৃথিবীর আরও কয়েকটি শীর্ষ চূড়ায় পৌঁছেছেন, যার মধ্যে রয়েছে কে-টু, চো-ওয়ু ও মানাসলু।

২০১৫ সালে এভারেস্টের বেসক্যাম্পে এক হিমধসে ১৯ জন প্রাণ হারিয়েছিলেন। সে সময় সেখানে থাকলেও প্রাণে বেঁচে যান রিটা। ওই ট্রাজেডির পর পরিবারের চাপে তিনি পর্বতারোহন সাময়িকভাবে ছেড়ে দিলেও চূড়ার মায়া ছেড়ে বেশিদিন দূরে থাকতে পারেননি।

জানা গেছে, এ বছরের বসন্তকালীন পর্বতারোহন মৌসুমে ৪৩টি দলকে এভারেস্টে আরোহণের অনুমতি দেওয়া হয়েছে। এদের সহযোগিতা করবেন প্রায় ৪০০ নেপালি গাইড।

  • সূত্র: এপি

Related Topics

টপ নিউজ

কামি রিটা / শেরপা / এভারেস্ট / নেপাল / পর্বতারোহী / পর্বতারোহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • এভারেস্টে এক সপ্তাহ আটকে থাকা শেরপা বেঁচে ছিলেন শুধু চকলেট ও ‘বরফ চিবিয়ে’ খেয়ে
  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net