Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2026, 10:00 pm
Last modified: 19 May, 2026, 10:09 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা

ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 

জরিপে আরও দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ কারখানা তাদের মোট জ্বালানি চাহিদার ১ শতাংশেরও কম নবায়নযোগ্য উৎস থেকে পায়। অন্যদিকে, মাত্র ৫ শতাংশ কারখানা ১০ শতাংশের বেশি জ্বালানি নবায়নযোগ্য উৎস থেকে সংগ্রহ করে।
টিবিএস রিপোর্ট
19 May, 2026, 10:00 pm
Last modified: 19 May, 2026, 10:09 pm
ছবি: সৌজন্যে

বাংলাদেশের তৈরি পোশাক খাতে সরকার অনুমোদিত সীমার মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করলে কারখানাগুলোর মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। 

বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোর ডিজিটাল মানচিত্রভিত্তিক প্ল্যাটফর্ম ম্যাপড ইন বাংলাদেশ (এমআইবি) পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১৯ মে) ঢাকার বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ২০২৩ সালের মাঝামাঝি থেকে ২০২৪ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ ও গাজীপুরের রপ্তানিমুখী ৮৭৮টি পোশাক কারখানার ওপর এই জরিপ পরিচালনা করা হয়।  

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এসব কারখানায় সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ মোট বিদ্যুৎ ব্যবহারের মাত্র ৩ শতাংশ জোগান দিচ্ছে, যদিও সম্ভাবনা আরও অনেক বেশি।

জরিপে আরও দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ কারখানা তাদের মোট জ্বালানি চাহিদার ১ শতাংশেরও কম নবায়নযোগ্য উৎস থেকে পায়। অন্যদিকে, মাত্র ৫ শতাংশ কারখানা ১০ শতাংশের বেশি জ্বালানি নবায়নযোগ্য উৎস থেকে সংগ্রহ করে।

প্রতিবেদনে আরও জানানো হয়, কারখানাগুলোর মোট জ্বালানি ব্যবহারের ৬১.৫ শতাংশ জাতীয় গ্রিড থেকে আসে। আর প্রায় ৩৬ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় ক্যাপটিভ পাওয়ার সিস্টেমের মাধ্যমে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক শেখ মুস্তাফিজ বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের বাড়তি চাপের কারণে তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝোঁকা ছাড়া বিকল্প নেই।

তবে তিনি অর্থায়নকে এই খাতে অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, "উদ্যোক্তারা যদি নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরিত হতে ব্যর্থ হন, তাহলে ভবিষ্যতে তারা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন। এইচঅ্যান্ডএমসহ বড় বড় ক্রেতা প্রতিষ্ঠান তাদের সরবরাহকারী কারখানাগুলোকে কার্বন নিঃসরণ ২৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা দিয়েছে।"

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সরকার সৌরখাত থেকে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে এবং এ লক্ষ্য পূরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন ধরনের সৌর সরঞ্জাম আমদানিতে কর প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, বেসরকারি খাতের সহায়তায় ঢাকার বিভিন্ন ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। "এটি পুরোপুরি বাস্তবায়িত হলে শুধু ঢাকা থেকেই প্রায় ৫ হাজার মেগাওয়াট সমপরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে", যোগ করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও জানান জ্বালানি মন্ত্রী।

Related Topics

টপ নিউজ

জ্বালানি / ইকবাল হাসান মাহমুদ টুকু / বিদ্যুৎ / সৌরবিদ্যুৎ / তৈরি পোশাক / কারখানা / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net