Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
হামের টিকা নিয়ে গাফিলতি তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2026, 09:15 pm
Last modified: 12 May, 2026, 09:19 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৩৯
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১০

হামের টিকা নিয়ে গাফিলতি তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
টিবিএস রিপোর্ট
12 May, 2026, 09:15 pm
Last modified: 12 May, 2026, 09:19 pm
ছবি: সংগৃহীত

হামের টিকা নিয়ে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করছে সরকার। রাষ্ট্রীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও সংস্থার সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তথ্য উপদেষ্টা জানান, এই তদন্ত কমিটি গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের এভাবে আলাপ হয়েছে যে, আমাদের রাষ্ট্রীয় ব্যক্তি-প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি-প্রতিষ্ঠান যারা টিকা বা এসব নিয়ে, স্বাস্থ্য নিয়ে কাজ করে, তাদের সমন্বয় করে কমিটি করা হবে। কমিটি যখন তৈরি হবে, কারা কারা সদস্য নিশ্চয়ই জনগণকে সেটা জানাব। আমরা আশা করি সেটার কাজ খুব দ্রুতই শুরু হবে।'

কমিটির কার্যপরিধি সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, তদন্ত কমিটি খতিয়ে দেখবে কী কারণে টিকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হলো না এবং ঠিক কবে থেকে এই টিকা নিয়ে অবহেলা বা গাফিলতি শুরু হলো।

টিকা ক্রয় নিয়ে ইউনিসেফের সতর্কবার্তা প্রসঙ্গে উপদেষ্টা উল্লেখ করেন, ''আমরা ইউনিসেফের প্রতিনিধিকে পাবলিকলি ইন্টারভিউ দিয়ে বলতে শুনেছি যে, তাঁরা সরকারকে সতর্ক করেছিলেন যে—তাঁরা যেভাবে প্রকিউর (টিকা ক্রয়) করতে চাইছেন, এটা সংকট তৈরি করতে পারে। কিন্তু তাঁর কথাই যে শতভাগ সঠিক তা নয়, তদন্ত কমিটি সবই যাচাই-বাছাই করে দেখবে।''

উল্লেখ্য, দেশে বর্তমানে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। এ পর্যন্ত হামের উপসর্গে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হামের টিকার তীব্র সংকট তৈরি হয়েছিল, যার প্রভাবে বর্তমান পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকার এই সংকট ও অবহেলার মূলে পৌঁছাতে দ্রুতই তদন্ত কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

হাম / তদন্ত কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৩৯
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১০

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net