Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ইরান সরকারের পতন নিশ্চিত নয়, হরমুজে সংকট হতে পারে আগে টের পাইনি: নেতানিয়াহু

আন্তর্জাতিক

দ্য টাইমস অব ইসরায়েল
11 May, 2026, 12:15 pm
Last modified: 11 May, 2026, 12:19 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষ করার জন্য খসড়া চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে ইরান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

ইরান সরকারের পতন নিশ্চিত নয়, হরমুজে সংকট হতে পারে আগে টের পাইনি: নেতানিয়াহু

এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমি নিখুঁত পূর্বাভাসের দাবি করি না, আর কেউই নিখুঁত পূর্বাভাস দিতে পারেনি। ইরানিরাও পারেনি।’
দ্য টাইমস অব ইসরায়েল
11 May, 2026, 12:15 pm
Last modified: 11 May, 2026, 12:19 pm
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

সাম্প্রতিক যুদ্ধ শুরুর আগে ইরান হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ কীভাবে কার্যকরভাবে ব্যবহার করতে পারে, তা ইসরাইল বা যুক্তরাষ্ট্র কেউই পুরোপুরি অনুমান করতে পারেনি বলে স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সিবিএসের '৬০ মিনিটস' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি নিখুঁত পূর্বাভাসের দাবি করি না, আর কেউই নিখুঁত পূর্বাভাস দিতে পারেনি। ইরানিরাও পারেনি।'

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নেতানিয়াহু আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন—মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তেহরান এতটাই দুর্বল হয়ে পড়বে যে তারা কৌশলগত ওই জলপথটি বন্ধ করতে পারবে না। সেই প্রতিবেদনের প্রেক্ষিতেই তাকে প্রশ্ন করা হলে তার জবাবে তিনি এমন মন্তব্য করেন।

গত ১১ ফেব্রুয়ারি এক 'সিচুয়েশন রুমে' নেতানিয়াহু বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতন ঘটাতে পারে—নিউ ইয়র্ক টাইমসের এমন আরেকটি প্রতিবেদনের বিষয়েও তাকে প্রশ্ন করা হয়।

ওই দাবিকে 'মিথ্যা' বলে অভিহিত করে নেতানিয়াহু জানান, তিনি কখনোই এমন কোনো ফলাফলকে নিশ্চিত বলে উল্লেখ করেননি। তিনি বলেন, 'আমরা দু'পক্ষই একমত হয়েছিলাম যে এখানে অনিশ্চয়তা ও ঝুঁকি রয়েছে।' তিনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বলেন, 'কোনো পদক্ষেপে ঝুঁকি থাকে, তবে না নেওয়ার ঝুঁকি আরও বড়।'

ইরান সরকারকে উৎখাত করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, এটি পূর্বানুমান করা যায় না। তিনি বলেন, 'এটা কি সম্ভব? হ্যাঁ। নিশ্চিত কি? না।' তিনি ইরানের পরিস্থিতিকে দেউলিয়াত্বের সঙ্গে তুলনা করে বলেন, দেশটি ধীরে ধীরে দুর্বল হয় এবং শেষে ভেঙে পড়ে।

নেতানিয়াহুর মতে, যদি ইরানি শাসন ব্যবস্থা পতিত হয়, তাহলে দেশটির আঞ্চলিক মিত্র ও ছায়া গোষ্ঠীগুলোর (হিজবুল্লাহ, হামাস ও হুথি) অস্তিত্বও শেষ হয়ে যাবে। কারণ ইরানই এই নেটওয়ার্কগুলোর মূল ভিত্তি হিসেবে কাজ করছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনা করছে।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালি / নেতানিয়াহু / ট্রাম্প / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষ করার জন্য খসড়া চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে ইরান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net