Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
২২ হাজার টাকা মজুরিতে কাটা ধানের দাম উঠেছে ১০ হাজার টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2026, 12:35 pm
Last modified: 07 May, 2026, 03:41 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু, আহত ৩

২২ হাজার টাকা মজুরিতে কাটা ধানের দাম উঠেছে ১০ হাজার টাকা

কৃষি বিভাগ জানায়, গত কয়েকদিনের অতিবৃষ্টি ও উজানের ঢলে মেদীর হাওরের অন্তত ৩০৫ হেক্টর জমি প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
07 May, 2026, 12:35 pm
Last modified: 07 May, 2026, 03:41 pm
পরিপক্ব হওয়ার আগেই ধান কাটায় ন্যায্য দামও পাচ্ছেন না বিলকিস খাতুন। ছবি: টিবিএস

অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদীর হাওরে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রমিক সংকট, জমিতে পানি বৃদ্ধি ও ধানের ন্যায্য দাম না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, ঋণ করে চাষ করেও এখন লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের।

'২২ হাজার টাকা মজুরি দিয়া তিন কানি জমির ধান কাটছি। ধান পাইছি ২০ মণ। পরিপক্ক হওয়ার আগেই ধান কাটার কারণে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। বেপারী ধানের দাম তুলছে মাত্র ১০ হাজার টাকা। এই টাকা দিয়া কী করুম! ঋণের কিস্তি কেমনে দিমু? মরা ছাড়া আর উপায় নাই!'

অশ্রুসিক্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন নাসিরনগরের কৃষানি বিলকিস খাতুন।

কৃষি বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে নাসিরনগর উপজেলায় প্রায় সাড়ে ১৭ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১১ হাজার হেক্টর জমি হাওর এলাকায়। গত কয়েকদিনের অতিবৃষ্টি ও উজানের ঢলে মেদীর হাওরের অন্তত ৩০৫ হেক্টর জমি প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিকে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছিল। তবে হাওরে পানি বেড়ে যাওয়ায় গত দুই দিন ধরে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে অনেক কৃষক পাকা ধান জমিতেই রেখে দিতে বাধ্য হচ্ছেন।

বিলকিস খাতুন জানান, নিজের ও অন্যের জমি বর্গা নিয়ে তিনি ২২ কানি জমিতে ধান চাষ করেছিলেন। চাষাবাদের খরচ মেটাতে আত্মীয়-স্বজন ও সমিতি থেকে ঋণ নিতে হয়েছে। বৃষ্টির আগে কিছু ধান কাটা গেলেও বাকি ধান পাকতে দেরি হওয়ায় পরে কাটতে হয়েছে। এখনও তার ১০ কানি জমির ধান পানির নিচে রয়েছে।

তিনি বলেন, '১২০০ টাকা দৈনিক মজুরি দিয়েও শ্রমিক পাচ্ছি না। জমিতে গলাপানি। ধান কাটার মতো পরিবেশও নেই। অথচ ধান বিক্রি করে কত পরিকল্পনা ছিল। সব শেষ হয়ে গেল।'

মেদীর হাওরের কৃষক আবুল কাশেম বলেন, ধান বিক্রির টাকাতেই তার পাঁচ সদস্যের সংসার চলে। তিন সন্তানের লেখাপড়ার খরচও আসে এই আয় থেকে। কিন্তু ঢলের পানিতে তার পাঁচ কানি জমির ধান তলিয়ে গেছে। এখন ধান কাটলেও মান ভালো হবে না, বাজারেও ন্যায্য দাম পাওয়া যাবে না।

এদিকে বৃষ্টির আগে কাটা ধানও রোদে শুকাতে না পারায় পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষকদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, হাওরে পানি বৃদ্ধি এখনও অব্যাহত রয়েছে। তবে নতুন করে আর কোনো জমি প্লাবিত হয়নি। বৃষ্টিপাত শুরুর আগেই ৬০ শতাংশের বেশি ধান কাটা হয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে তালিকা প্রস্তুতের কাজ চলছে।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / নাসিরনগরের মেদীর হাওর / উজানের ঢল / অতিবৃষ্টি / দুর্দশাগ্রস্থ কৃষক / শ্রমিক সংকট / ধানে জমি পানির নীচে / কৃষকের ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু, আহত ৩

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net