Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি, তথ্যে ভুল ছিল: তদন্ত কমিটির প্রতিবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 May, 2026, 10:05 am
Last modified: 01 May, 2026, 10:07 am

Related News

  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব
  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার
  • দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  • সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি, তথ্যে ভুল ছিল: তদন্ত কমিটির প্রতিবেদন

টিবিএস রিপোর্ট
01 May, 2026, 10:05 am
Last modified: 01 May, 2026, 10:07 am
ফাইল ছবি: ইউএনবি

জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় 'হরিলুট' বা কোনো আর্থিক দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি। কমিটি জানিয়েছে, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত কেনাকাটার হিসাব ও বাজারমূল্যে ব্যাপক অসংগতি ছিল এবং সংশ্লিষ্ট প্রতিবেদক নিজেও তথ্যের 'টাইপিং ভুল' স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান তদন্ত প্রতিবেদনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে জমা দেন। কমিটির অন্য সদস্যরা হলেন—সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, হুম্মাম কাদের চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ এবং মো. সাইফুল আলম।

গত ১৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকে 'সংসদের কেনাকাটায় হরিলুট' শিরোনামে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করেছিলেন স্পিকার।

কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, সংসদ সচিবালয় ১২টি আইটেমের যে সরঞ্জাম কিনেছে, তার মূল্য নির্ধারণ করা হয়েছিল পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে। সংবাদ প্রতিবেদনে সবচেয়ে বড় অসংগতি ছিল লেন্সের দাম নিয়ে। সংবাদে দাবি করা হয়েছিল, ২৪-৭০ এমএম লেন্সের দাম ৩৭ লাখ ৪১ হাজার টাকা। তবে নথিপত্র যাচাই করে কমিটি দেখেছে, তিনটি লেন্সের মোট ক্রয়মূল্য ছিল ৩ লাখ ৭৪ হাজার ১০০ টাকা (প্রতিটি ১,২৪,০০০ টাকা)।

তদন্ত কমিটির সাথে সাক্ষাৎকারে সংশ্লিষ্ট প্রতিবেদক জানান, এটি একটি 'টাইপিং মিসটেক' ছিল। তিনি এই ভুলটি দাপ্তরিকভাবে সংশোধনের প্রতিশ্রুতিও দিয়েছেন। এছাড়া পত্রিকাটি ৩০ এপ্রিলের ছাপা সংস্করণে অনিচ্ছাকৃত এ ভুলের কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছে।

এবিএম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি তাদের মন্তব্যে বলেছে, সংসদ সচিবালয়ের এই কেনাকাটায় কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতি হয়নি, তবে পদ্ধতিগত কিছু বিচ্যুতি ছিল। প্রতিবেদনে 'হরিলুট' শব্দটি উদ্দেশ্যমূলক এবং অতিরঞ্জিতভাবে ব্যবহার করা হয়েছে বলে কমিটি মনে করে।
 
Related Topics

টপ নিউজ

সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব
  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার
  • দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  • সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net