Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ইরান যুদ্ধে এখন পর্যন্ত ২৫ বিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র: পেন্টাগন কর্মকর্তা

আন্তর্জাতিক

রয়টার্স
30 April, 2026, 08:45 am
Last modified: 30 April, 2026, 08:52 am

Related News

  • ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা আক্রমণের দাবি আইআরজিসির
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইরান চুক্তিতে সংশোধন আনতে বলেছেন ট্রাম্প, নতুন করে আলোচনা, চূড়ান্ত হতে সময় লাগবে
  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ২৫ বিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র: পেন্টাগন কর্মকর্তা

তবে পেন্টাগন কীভাবে এই ২৫ বিলিয়ন ডলারের হিসাব নির্ধারণ করেছে, তা স্পষ্ট নয়। কারণ গত মাসে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় কমপক্ষে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
রয়টার্স
30 April, 2026, 08:45 am
Last modified: 30 April, 2026, 08:52 am
ছবি: কাইলি কুপার/রয়টার্স

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা। এই সংঘাতের সামরিক ব্যয়ের বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক হিসাব।

এদিকে, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি। এরই মধ্যে জনমত জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পেন্টাগনের নিয়ন্ত্রক (কন্ট্রোলার) পদে দায়িত্ব পালনকারী জুলস হার্স্ট প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিকে জানান, এই অর্থের বড় অংশই গোলাবারুদ কেনার পেছনে ব্যয় হয়েছে।

তবে এই ব্যয়ের হিসাবের মধ্যে ঠিক কী কী অন্তর্ভুক্ত রয়েছে এবং মধ্যপ্রাচ্যে সংঘাতে ক্ষতিগ্রস্ত ঘাঁটির অবকাঠামো পুনর্নির্মাণ ও মেরামতের সম্ভাব্য খরচ এতে ধরা হয়েছে কি না—সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

হার্স্টের জবাবে কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ বলেন, "আপনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন, এতে আমি খুশি। কারণ আমরা অনেক দিন ধরেই এ বিষয়ে জানতে চাইছিলাম, কিন্তু কেউ নির্দিষ্ট করে জানায়নি।"

২৫ বিলিয়ন ডলারের এই ব্যয় চলতি বছরে নাসার মোট বাজেটের সমান।

তবে পেন্টাগন কীভাবে এই ২৫ বিলিয়ন ডলারের হিসাব নির্ধারণ করেছে, তা স্পষ্ট নয়। কারণ গত মাসে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় কমপক্ষে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

এদিকে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আইনপ্রণেতাদের জানান, ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের এই ব্যয় যৌক্তিক।

হেগসেথ বলেন, "ইরান যেন পারমাণবিক বোমা না পায়, তা নিশ্চিত করতে আপনি কত মূল্য দিতে প্রস্তুত? কতটা ব্যয় করবেন?"

তিনি তীব্র ভাষায় ইরান যুদ্ধের পক্ষে অবস্থান তুলে ধরেন এবং বলেন, এটি কোনো জটিল অচলাবস্থা নয়। একই সঙ্গে তিনি এই সংঘাতের সমালোচনাকারী ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের 'দায়িত্বজ্ঞানহীন' বলেও আখ্যা দেন।

গারামেন্দির মন্তব্যের জবাবে হেগসেথ বলেন, "আপনি একে অচলাবস্থা বলছেন, এতে আমাদের শত্রুদের হাতে প্রোপাগান্ডা তুলে দিচ্ছেন। এমন বক্তব্যের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত।"

তিনি কংগ্রেসের ডেমোক্র্যাটদের 'বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন ও পরাজয়বাদী' বলেও সমালোচনা করেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ ধরে লাগাতার বিমান হামলার পর বর্তমানে উভয় পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতি অবস্থায় রয়েছে।

এই সংঘাতকে কেন্দ্র করে পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। এর মধ্যে ওই অঞ্চলে তিনটি বিমানবাহী রণতরীও মোতায়েন রাখা হয়েছে।

সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / ইরান যুদ্ধে ব্যয় / যুক্তরাষ্ট্রের ব্যয় / মধ্যপ্রাচ্য যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা আক্রমণের দাবি আইআরজিসির
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইরান চুক্তিতে সংশোধন আনতে বলেছেন ট্রাম্প, নতুন করে আলোচনা, চূড়ান্ত হতে সময় লাগবে
  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net