Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2026, 09:25 pm
Last modified: 12 April, 2026, 03:19 am

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩
  • ২ কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট: শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি
  • আইসিইউতে হামের সঙ্গে লড়ছে সন্তান; হাসপাতালের পাহাড়সম বিলে দিশেহারা পরিবার
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

রোববার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
টিবিএস রিপোর্ট
11 April, 2026, 09:25 pm
Last modified: 12 April, 2026, 03:19 am
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস

রোববার থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।

১২ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত চলা এ কার্যক্রমে চার সিটিতে প্রায় ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশব্যাপী এই কার্যক্রম শুরু হবে ২০ এপ্রিল। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

রোববার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে 'জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬' উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে তিনটি করে কেন্দ্র থাকবে।

তাদের লক্ষ্য ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৪ লাখ ৯৪ হাজার ৬৮৯ জন শিশুকে টিকা দেওয়া। এর মধ্যে ৬-৯ মাস বয়সী শিশু রয়েছে ৪৭ হাজার ৬৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণে ৬ লাখ ৬৭ হাজার, ময়মনসিংহে ৬২ হাজার এবং বরিশালে ৪৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।

হামের প্রাদুর্ভাব বাড়ায় গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি এই কার্যক্রম শুরু হয়।

শনিবার বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, 'গত ৪ বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে হামের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার।'

তিনি জানান, গবেষক ও পরামর্শক দলের পরামর্শে রোববার থেকে ৫টি সিটি করপোরেশনে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হচ্ছে এবং দেশে টিকার কোনো ঘাটতি নেই।

আগে টিকা নিলেও কেন আবারও দিতে হবে?

আগে টিকা নেওয়া শিশুদেরও কেন এই ক্যাম্পেইনে টিকা দিতে হবে—এমন প্রশ্নের জবাবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ শিমুল জানান, শুধু টিকা নিলেই সবার শরীরে সংক্রমণ প্রতিরোধের জন্য পর্যাপ্ত সুরক্ষা তৈরি হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতার এই ঘাটতি পূরণের জন্যই অতিরিক্ত ডোজটি প্রয়োজন।

তিনি ব্যাখ্যা করেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। একজন আক্রান্ত ব্যক্তি ১২-১৮ জনের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। এটি ঠেকাতে ৯৫ শতাংশের বেশি 'হার্ড ইমিউনিটি' বা গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন। এমনকি ৯৫ শতাংশ শিশুকে টিকা দিলেও কার্যকর সুরক্ষা পাওয়া শিশুর সংখ্যা এর চেয়ে কম হতে পারে।

ডা. শিমুল বলেন, সম্পূরক এই টিকাদান কার্যক্রম রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি দ্রুত পূরণ করে এবং সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সাহায্য করে। যারা আগে দুই ডোজ টিকা পেয়েছে, তাদের জন্যও এই অতিরিক্ত ডোজ সম্পূর্ণ নিরাপদ ও উপকারী। হাম নিয়ন্ত্রণে আনতে অন্তত ৯৫ শতাংশ কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও দুজনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এক শিশু ও হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে ৮৮৮ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

চলতি বছর দেশে হামে নিশ্চিতভাবে ২৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৪৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত পরীক্ষাগারে ২ হাজার ৪৮৯ জনের হাম শনাক্ত হয়েছে।

দেশজুড়ে মোট ১৪ হাজার ৩৮৫ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হলেও চিকিৎসা শেষে ৯ হাজার ৪৬৩ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

Related Topics

টপ নিউজ

হাম প্রাদুর্ভাব / হামের টিকা / টিকা কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩
  • ২ কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট: শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি
  • আইসিইউতে হামের সঙ্গে লড়ছে সন্তান; হাসপাতালের পাহাড়সম বিলে দিশেহারা পরিবার
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net