Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
03 April, 2026, 11:35 am
Last modified: 03 April, 2026, 11:40 am

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ভুয়া দাবি খণ্ডন করতেই মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক

৫৩ বছর বয়সী সালাহ সারসুর ফিলিস্তিনি বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছে ইসলামিক সোসাইটি অব মিলওয়াকি।
দ্য গার্ডিয়ান
03 April, 2026, 11:35 am
Last modified: 03 April, 2026, 11:40 am
সালাহ সারসুর দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডধারী এবং মিলওয়াকিতে বসবাস করছেন। তার স্ত্রী ও চার প্রাপ্তবয়স্ক সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক। ছবি: ইসলামিক সোসাইটি অব মিলওয়াকির সৌজন্যে/ দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সবচেয়ে বড় মসজিদের সভাপতি সালাহ সারসুরকে  আটক করেছেন দেশটির ফেডারেল অভিবাসন কর্মকর্তারা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েলবিরোধী বক্তব্য দেওয়ার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

৫৩ বছর বয়সী সালাহ সারসুর ফিলিস্তিনি বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছে ইসলামিক সোসাইটি অব মিলওয়াকি। সংগঠনটির তথ্য অনুযায়ী, সোমবার সারসুর মিলওয়াকি শহরের তাঁর নিজ বাড়ি থেকে বের হওয়ার পর, প্রায় এক ডজন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই বা আইস) কর্মকর্তার একটি দল তাঁকে আটক করে।

বৃহস্পতিবার সারসুরের সমর্থকরা দ্রুত তাঁর মুক্তির দাবি জানান। তার আইনজীবীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের "বিদেশনীতি-সংক্রান্ত হুমকি" হিসেবে দেখিয়ে তাকে আটক করা হয়েছে—যা তাদের মতে ভিত্তিহীন।

আইনজীবীদের দাবি, ইসরায়েলের সমালোচনা এবং কিশোর বয়সে ইসরায়েলি সামরিক আদালতে হওয়া একটি মামলার কারণে তাকে টার্গেট করা হয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর দিকে পাথর নিক্ষেপের অভিযোগ আনা হয়েছিল বলে জানান আইনজীবী মুনজেদ আহমদ।

ইসরায়েলের সামরিক আদালতে গ্রেপ্তার ফিলিস্তিনিদের বিচার হয়, যেখানে তাঁদেরকে দ্রুত দণ্ডিত করার রেকর্ড রয়েছে ইহুদিবাদী রাষ্ট্রটির। বিচার চলাকালে আইনি লড়াইয়ের সুযোগও তেমন পান না ফিলিস্তিনিরা। যদিও ইসরায়েল বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

তবে আইস এজেন্টদের হাতে সারসুর আটক হওয়ার পর—নতুন করে এসব তথ্য সামনে আসছে।

তাঁর আইনজীবী মুনজেদ আহমদ বলেন, "আমাদের সরকারের কোনো বিদেশি সরকারের স্বার্থে কাজ করা উচিত নয়। আমার কাছে স্পষ্ট, ফিলিস্তিনি বয়ানকে দমিয়ে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।"

আইনজীবীরা আরও জানান, যুক্তরাষ্ট্রে সারসুরের কোনো অপরাধের রেকর্ড-ও নেই।

এই ঘটনাকে তারা মাহমুদ খলিলের ঘটনার সঙ্গে তুলনা করেছেন, যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মী এবং 'বিদেশনীতি-সংক্রান্ত হুমকি' অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে রয়েছেন।

এবিষয়ে মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং আইসের কাছে ইমেইল পাঠায় দ্য গার্ডিয়ান। কিন্তু, এর তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

গত পাঁচ বছর ধরে সারসুর ইসলামিক সোসাইটি অব মিলওয়াকির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার আইনজীবীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডধারী এবং মিলওয়াকিতে বসবাস করছেন। তার স্ত্রী ও চার প্রাপ্তবয়স্ক সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক।

এই আটকের ঘটনায় মিলওয়াকির মেয়র ক্যাভেলিয়ার জনসন-সহ শীর্ষ স্থানীয় জনপ্রতিনিধিরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ক্যাভেলিয়ার এ ঘটনাকে "চরম অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / আইস / আটক / মসজিদের সভাপতি / উইসকনসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ভুয়া দাবি খণ্ডন করতেই মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net