Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 March, 2026, 09:30 pm
Last modified: 30 March, 2026, 09:31 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ

লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম

নৌ পরিবহন সমন্বয় সেল (বিডব্লিউটিসি) জানায়, জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান—পদ্মা, মেঘনা এবং যমুনা অয়েল কোম্পানি—মেরিন ডিলারদের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, ফলে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী লাইটার জাহাজগুলোতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।
টিবিএস রিপোর্ট
30 March, 2026, 09:30 pm
Last modified: 30 March, 2026, 09:31 pm
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) লিজ দেওয়ার প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের দুইদিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং প্রায় ৪০ শতাংশ কমে গেছে। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ টিবিএস

লাইটার জাহাজে জ্বালানি সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দেওয়ায়—চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি আহ্বান জানানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ নৌ পরিবহন সমন্বয় সেল (বিডব্লিউটিসি) সতর্ক করেছে যে, লাইটার জাহাজে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না হলে শিগগিরই দেশের প্রধান সমুদ্রবন্দরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যেতে পারে।

আজ সোমবার (৩০ মার্চ) জ্বালানিমন্ত্রীর কাছে পাঠানো বিডব্লিউটিসি'র আহ্বায়ক আলহাজ শফিক আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে উদ্ভূত পরিস্থিতির সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকির বিষয়টিও তুলে ধরা হয়েছে।

সমন্বয় সেল জানায়, জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান—পদ্মা, মেঘনা এবং যমুনা অয়েল কোম্পানি—মেরিন ডিলারদের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, ফলে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী লাইটার জাহাজগুলোতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।

চিঠিতে বলা হয়, জ্বালানির সংকটের কারণে এসব জাহাজ নিয়মিতভাবে মাদার ভেসেল থেকে পণ্য তুলতে বা খালাসের জন্য পরিবহন করতে পারছে না।

এর ফলে চট্টগ্রাম বন্দরে কার্যকর লাইটার জাহাজের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, যা ক্রমান্বয়ে পণ্য পরিবহন ব্যবস্থার ধারাবাহিকতা ভেঙে পড়ার আশঙ্কা বাড়াচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, বহির্নোঙরে অবস্থান করা বড় মাদার ভেসেল থেকে বন্দরের জেটি ও দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে লাইটার জাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কার্যক্রমে বিঘ্ন ঘটলে সরাসরি বন্দরের দক্ষতা কমে যায়।

এই অবস্থায়, বিডব্লিউটিসি সতর্ক করে বলেছে, পরিস্থিতির উন্নতি না হলে অল্প সময়ের মধ্যেই মাদার ভেসেল থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

এ ধরনের পরিস্থিতি জাহাজের টার্নঅ্যারাউন্ড সময় বাড়িয়ে দেবে, ফলে মাদার ভেসেলগুলো চট্টগ্রাম বন্দরে আসতে নিরুৎসাহিত হতে পারে। পাশাপাশি ডেমারেজ খরচ বেড়ে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার দেশের বাইরে চলে যাবে।

চিঠিতে আরও বলা হয়, "এর প্রভাব শেষ পর্যন্ত সামগ্রিক অর্থনীতিতে পড়বে এবং ভোক্তা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে।"

সংকট এড়াতে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে মেরিন ডিলারদের কাছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি, যাতে লাইটার জাহাজের কার্যক্রম নির্বিঘ্ন থাকে।

এছাড়া সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকেরও অনুরোধ জানিয়েছে বিডব্লিউটিসি।

বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর দিয়েই দেশের আমদানি-রপ্তানির সিংহভাগ পরিচালিত হয়। বন্দর সংশ্লিষ্টরা সতর্ক করেছেন, এর কার্যক্রমে দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে এর সুদূরপ্রসারী অর্থনৈতিক প্রভাব পড়তে পারে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / লাইটার জাহাজ / জ্বালানি সংকট / নৌ পরিবহন সমন্বয় সেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net