Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ইরান যুদ্ধ: বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন

আন্তর্জাতিক

বিবিসি
24 March, 2026, 10:00 pm
Last modified: 24 March, 2026, 10:20 pm

Related News

  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি
  • হরমুজ সংকটে সমুদ্রে আটকা বাংলাদেশি নাবিক, অনেকেরই চুক্তির মেয়াদ শেষ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে শ্রমবাজারে নতুন ধাক্কা, উপসাগরীয় দেশে কর্মসংস্থান কমছে বাংলাদেশিদের
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিচলিত না হয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

ইরান যুদ্ধ: বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন

দেশটির জ্বালানিমন্ত্রী শ্যারন গারিন বলেছেন, ফিলিপাইনের কাছে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে।
বিবিসি
24 March, 2026, 10:00 pm
Last modified: 24 March, 2026, 10:20 pm

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার (২৪ মার্চ ) জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন ।

দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, দেশের জ্বালানি নিরাপত্তা সুরক্ষার জন্য তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। 

তিনি বলেছেন, 'দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতার ওপর ঝুঁকি তৈরি হওয়ায়' এই সিদ্ধান্ত জরুরি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালী বন্ধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং দাম বেড়েছে।

ফিলিপাইন ৯৮% তেল আমদানি করে উপসাগরীয় অঞ্চল থেকে। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে।

মার্কোস মঙ্গলবার বলেছেন, এই পদক্ষেপ সরকারকে জ্বালানির স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং বৃহত্তর অর্থনীতিকে সুরক্ষিত রাখতে আইনি ক্ষমতা দেবে।

আদেশ অনুযায়ী, জ্বালানি, খাদ্য, ওষুধ এবং অন্যান্য অপরিহার্য পণ্যের সুশৃঙ্খল বন্টন তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারকে সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষমতাও দেওয়া হয়েছে এতে।

প্রেসিডেন্ট প্রত্যাহার না করলে বা এর মেয়াদ না বাড়ালে এই সিদ্ধান্ত এক বছরের জন্য কার্যকর থাকবে।

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম আবারও দ্বিগুণের বেশি বেড়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে জ্বালানি সংরক্ষণের জন্য দেশটির সরকার পরিবহন চালকদের জন্য ভাতা দিয়েছে, ফেরি পরিষেবা কমিয়েছে এবং সরকারি কর্মচারীদের জন্য সপ্তাহে চার কর্মদিবস  চালু করেছে ।

মঙ্গলবার দেশটির জ্বালানিমন্ত্রী শ্যারন গারিন বলেছেন, ফিলিপাইনের কাছে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে।

গারিন সাংবাদিকদের জানান, দেশের জ্বালানি চাহিদা পূরণের জন্য 'অস্থায়ীভাবে' কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের ওপর বেশি নির্ভর করতে হবে। কারণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে গেছে।

Related Topics

টপ নিউজ

ফিলিপাইন / জ্বালানি জরুরি অবস্থা / মধ্যপ্রাচ্যে যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি
  • হরমুজ সংকটে সমুদ্রে আটকা বাংলাদেশি নাবিক, অনেকেরই চুক্তির মেয়াদ শেষ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে শ্রমবাজারে নতুন ধাক্কা, উপসাগরীয় দেশে কর্মসংস্থান কমছে বাংলাদেশিদের
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিচলিত না হয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net