Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2026, 01:10 pm
Last modified: 24 March, 2026, 01:15 pm

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে

সিস্টেমটি স্বেচ্ছায় ডেভেলপ করেছেন ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু (স্পেস কাহাফ)। স্থানীয় মানুষের সুবিধার্থে তার উদ্যোগে এবং ফটিকছড়ি ডট কমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 March, 2026, 01:10 pm
Last modified: 24 March, 2026, 01:15 pm
ওয়েবসাইটের স্ক্রিনশট

চট্টগ্রামের ফটিকছড়িতে জ্বালানি তেলের সরবরাহসংক্রান্ত ভোগান্তি কমাতে চালু হয়েছে 'লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম'। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাবে—কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে এবং মজুতের সর্বশেষ অবস্থা কী।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নতুন এই উদ্যোগের ফলে পাম্পে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা বা তেল না পেয়ে ফিরে যাওয়ার মতো ভোগান্তি অনেকটাই কমবে। এতে সাধারণ মানুষের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।

সিস্টেমটি স্বেচ্ছায় ডেভেলপ করেছেন ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু (স্পেস কাহাফ)। স্থানীয় মানুষের সুবিধার্থে তার উদ্যোগে এবং ফটিকছড়ি ডট কমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, 'এই সিস্টেম সাধারণ মানুষের জন্য সহজ ও কার্যকর একটি সেবা। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে।'

তিনি আরও বলেন, 'প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগ স্থানীয় সেবাকে আধুনিক করতে সহায়ক হবে এবং নাগরিকদের সময় ও শ্রম সাশ্রয়ে ভূমিকা রাখবে।'

নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন—কোন পাম্পে তেল সরবরাহ রয়েছে, কখন পাওয়া যাবে এবং কোথায় মজুতের অবস্থা কী।

স্মার্টফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে 'লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম' ব্যবহার করা যাবে। লিংকে ঢুকলেই দেখা যাবে ফটিকছড়ি উপজেলার কোন পাম্পে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে, কোথায় কখন সরবরাহ দেওয়া হবে এবং মজুত পরিস্থিতি কেমন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / ফটিকছড়ি / জ্বালানি তেল / ফিলিং স্টেশন / লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম / এক ক্লিকেই / জানা যাবে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net