Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন: বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2026, 12:40 pm
Last modified: 10 March, 2026, 12:42 pm

Related News

  • দেশেই তৈরি হবে ড্রোন, কারখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই বিমানবাহিনীর
  • তিন বাহিনীর প্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছে ইসি
  • ভারতের গোয়ার নাইটক্লাবে আগুন: কর্মী ও পর্যটকসহ নিহত ২৩
  • মাইলস্টোন দুর্ঘটনা পাইলটের ভুলে, ঢাকার বাইরে বিমানবাহিনীর ট্রেনিং পরিচালনার নির্দেশ
  • চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন: বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু

টিবিএস রিপোর্ট
10 March, 2026, 12:40 pm
Last modified: 10 March, 2026, 12:42 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে ১১ তলা ওই ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ২৪ জনকে জীবিত উদ্ধার করলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ওই দুজনকে বাঁচানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুর-২ নম্বরে অবস্থিত 'এলএ প্লাজা' নামের ১১ তলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং পরে আরও দুটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ সাংবাদিকদের বলেন, 'মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।'

তিনি আরও বলেন, 'টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।'

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান সোহেল জানান, অগ্নিকাণ্ডে নিহত ওই দুজনই বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য। তারা হলেন—আয়েশা সিদ্দিকা অনন্যা এবং শেখ রাকিবুজ্জামান। 

আয়েশা সিদ্দিকা অনন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে, তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। অন্যদিকে শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।

বর্তমানে তাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অনন্যার পরিবারের সদস্যরা নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বিমানবাহিনী আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে বুঝিয়ে দেবে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

আগুনে নিহত / বিমানবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • দেশেই তৈরি হবে ড্রোন, কারখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই বিমানবাহিনীর
  • তিন বাহিনীর প্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছে ইসি
  • ভারতের গোয়ার নাইটক্লাবে আগুন: কর্মী ও পর্যটকসহ নিহত ২৩
  • মাইলস্টোন দুর্ঘটনা পাইলটের ভুলে, ঢাকার বাইরে বিমানবাহিনীর ট্রেনিং পরিচালনার নির্দেশ
  • চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net