Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
এক ব্যাংকে ওভার ইনভয়েসিং শনাক্ত: আমদানি-রপ্তানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 March, 2026, 08:55 pm
Last modified: 05 March, 2026, 04:52 pm

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

এক ব্যাংকে ওভার ইনভয়েসিং শনাক্ত: আমদানি-রপ্তানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের

সূত্র বলছে, ‘সম্প্রতি একটি ব্যাংকে ওভার ইনভয়েসিং এর ঘটনা তার নজরে এসেছে বলে বৈঠকে গভর্নর জানিয়েছেন। গভর্নর পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দ্বারা সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে দেখেছেন যে ঘটনাটি সত্য।’
টিবিএস রিপোর্ট
04 March, 2026, 08:55 pm
Last modified: 05 March, 2026, 04:52 pm
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি ব্যাংকে ওভার ইনভয়েসিং দেখানোর ঘটনা শনাক্ত করার পর আমদানি-রপ্তানির ক্ষেত্রে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। 

আমদানি-রপ্তানিতে যাতে কোনো ধরনের ওভার ইনভয়েসিং কিংবা আন্ডার ইনভয়েসিং না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে গভর্নর এই নির্দেশনা দেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠক সূত্র বলছে, 'সম্প্রতি একটি ব্যাংকে ওভার ইনভয়েসিং এর ঘটনা তার নজরে এসেছে বলে বৈঠকে গভর্নর জানিয়েছেন। গভর্নর পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দ্বারা সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে দেখেছেন যে ঘটনাটি সত্য। সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি নিশ্চিত করেছে। এজন্য গভর্নর তাগাদা দিয়েছেন যে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে যেন ওভার ইনভয়েসিং কিংবা আন্ডার ইনভয়েসিং না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।'

সূত্র আরও বলেছে, 'ড্যাশ বোর্ডে যে দাম নির্ধারণ করা হয় সেটা আরও বেশি কিভাবে আধুনিকায়ন করা যায় সে বিষয়ে কাজ করতে বলেছেন তিনি। অটোমেটেড কিংবা এইআই বেইজড দাম যেন চেক করা যায় এবং সিস্টেমেটিকভাবে যেন করা যায় সে বিষয়ে তিনি বলেছেন। তিনি আরও বলেছেন, বর্তমানে ব্যাংকগুলোর কাছে কাস্টমার কোনো পণ্য আমদানি করার ক্ষেত্রে যে দাম বলছে তা সঠিক কি না সেটা যাচাই-বাছাই করতে অটোমেটেড সিস্টেম তৈরি করতে হবে।'

বৈঠকে উপস্থিত ছিলেন এমন আরেকজন কর্মকর্তা বলেন, 'পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে দাম শনাক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক দৈবচয়ন ভিত্তিতে করে, আবার ব্যাংক নিজেরাও করে। তাই এখন থেকে ব্যাংক নিজেই যেন এসব তথ্য শনাক্ত করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত  ব্যাংকিং খাতে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং এর প্রবণতা অনেক বেশি ছিল। ২০২৪ সালের ৫ আগাস্টে  ক্ষমতার পটপরিবর্তনের পর ব্যাংকগুলো সতর্কতা ও কড়াকড়ি আরোপ করায় বর্তমানে আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং আগের চেয়ে অনেক কমেছে। তবে গভর্নর যে ওভার ইনভয়েসিং কথা উল্লেখ করেছেন সেটা হয়ত তাকে কেও জানিয়েছেন, সেই প্রেক্ষিতে তিনি এটা খবর নিয়ে জানতে পেরেছেন।'

সূত্র জানায়, 'পলিসিগুলো কিংবা পদক্ষেপগুলো ডিসেন্ট্রালাইজড করার আহ্বান জানিয়েছেন গভর্নর। তাছাড়া ফ্রিল্যান্সারদের আয় দেশে আনার প্রক্রিয়া আরো সহজীকরণ করার পরামর্শও দিয়েছেন গভর্নর।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / গভর্নর / আমদানি-রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net