Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
শ্রমিক ধর্মঘটে অচল ভোমরা বন্দর, কাঁচামাল আমদানি বন্ধ

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
05 April, 2021, 03:55 pm
Last modified: 05 April, 2021, 03:58 pm

Related News

  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ

শ্রমিক ধর্মঘটে অচল ভোমরা বন্দর, কাঁচামাল আমদানি বন্ধ

'ভোমরা বন্দর থেকে প্রতি বছর ১২০০ কোটি টাকা রাজস্ব আয় হচ্ছে। বন্দরের ওপর ৫০ হাজার মানুষ নির্ভরশীল। শ্রমিক রয়েছেন কমপক্ষে পাঁচ হাজার।'
সাতক্ষীরা প্রতিনিধি
05 April, 2021, 03:55 pm
Last modified: 05 April, 2021, 03:58 pm
ছবি: টিবিএস

ব্যবসায়ী ও শ্রমিকদের অসন্তোষের জের ধরে অচলাবস্থা বিরাজ করছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। টানা পাঁচদিন ধরে বন্ধ রয়েছে বন্দরে ভারত থেকে আমদানিকৃত ট্রাক থেকে পণ্য খালাস।

এদিকে, ব্যবসায়ীরা সোমবার (৫ এপ্রিল) থেকে সব ধরনের পচনশীল কাঁচামাল আমদানি বন্ধ করে দিয়েছেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধাক্ষ্য মাকসুদ খান জানান, গত বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে ভারত থেকে আমদানিকৃত কোনো পণ্যবাহী ট্রাক আনলোড করছেন না শ্রমিকরা। ফলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আজ সোমবার থেকে আমদানিকারকরা ভারত থেকে পচনশীল কাঁচামাল পেঁয়াজ, আদা, ফল, পান, মাছ- এসব আমদানি বন্ধ করে দিয়েছেন। শুধুমাত্র পাথর আমদানি করা হচ্ছে। 

এদিকে, সাতক্ষীরার আমদানি-রপ্তানিকারক সমিতি প্রয়োজনীয়সংখ্যক শ্রমিক নিয়োগ করে বন্দর সচল করার দাবি জানিয়েছে। অন্যদিকে, বন্দরের শ্রমিকরা তাদের দাবির পক্ষে অনড়। মজুরি বৃদ্ধি না করলে তারা কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ভোমরা স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, 'ট্রাকপ্রতি শ্রমিক ঠিকাদাররা তাদের বিল দেন ৩৮০ টাকা। প্রায় ৪০ টন পণ্য খালাসে এই টাকা খুব নগণ্য। সংসার চালাতে তাদের হিমশিম খেতে হয়। ট্রাকপ্রতি ৫০০-৭০০ টাকা বকশিস দিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। হঠাৎ এই বকশিসের টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে। সে কারণে মজুরি কম পাওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছেন। তাছাড়া ব্যবসায়ীরাও আমাদের ডাকছেন না।'

সাতক্ষীরা আমদানিকারক সমিতির সাধারন সম্পাদক মো. আবু হাসান বলেন, 'বন্দর কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ ঠিকাদারের দায়িত্ব শ্রমিক সরবরাহ করা। আমরা শ্রম মজুরি আগেই বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পরিশোধ করলেও ঠিকাদার শ্রমিক দিচ্ছেন না। ফলে ভোমরা বন্দর অচল হয়ে পড়েছে। ট্রাক থেকে পণ্য খালাস না হওয়ায় আমদানিকারক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।'

তিনি আরও বলেন, 'ভোমরা বন্দর ষড়যন্ত্রের মুখে পড়েছে। ভোমরা বন্দর থেকে প্রতি বছর ১২০০ কোটি টাকা রাজস্ব আয় হচ্ছে। বন্দরের ওপর ৫০ হাজার মানুষ নির্ভরশীল। শ্রমিক রয়েছেন কমপক্ষে পাঁচ হাজার।'

ভোমরা বন্দর পরিচালক মনিরুল ইসলাম বলেন, 'ঠিকাদারকে প্রয়োজনীয়সংখ্যক শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / ভোমরা স্থলবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net