Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে ২ লাখ টাকা পাওয়ার দাবি বিএনপি নেতা-কর্মীদের, থানা হেফাজতে চলছে  জিজ্ঞাসাবাদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 08:10 pm
Last modified: 11 February, 2026, 08:16 pm

Related News

  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে ২ লাখ টাকা পাওয়ার দাবি বিএনপি নেতা-কর্মীদের, থানা হেফাজতে চলছে  জিজ্ঞাসাবাদ

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমাদের অভিযানকালে তিনি টাকাসহ হাতেনাতে ধরা পড়েননি। তাই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারিনি। ঘটনাটি পুলিশ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেখছেন।’
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 08:10 pm
Last modified: 11 February, 2026, 08:16 pm
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে এক জামায়াত নেতার ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে দুই লাখ টাকা পাওয়া গেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় তাকে আটক করে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম মাওলানা হাবিবুর রহমান হেলালী। তিনি ওই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিবেদনটি লেখার সময় তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার নেয়ামতকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হাবিবুর রহমান হেলালী ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামঘর থেকে নেয়ামতকান্দি এলাকায় যান। সেখানে তিনি দুর্ঘটনায় আহত এক কর্মীকে দেখতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় একটি মাদ্রাসার মাঠে গাড়িটি রেখে যান তিনি। স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মী তখন গাড়িটি তল্লাশি করে ভেতরে দুই লাখ টাকা পাওয়ার দাবি করেন। 

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গাড়ির পেছনে একটি বাজারের ব্যাগ রাখা। ব্যাগটির ভেতরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা এক হাজার টাকার নোটের দুটি বান্ডেল রয়েছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, 'জামায়াতের লোকজন পুরো উপজেলায় এভাবে টাকা ছড়াচ্ছে। অন্য উপজেলা থেকে এসেও ডিস্টার্ব করছে। স্থানীয় লোকজন সন্দেহ করে হাবিবুর রহমান হেললীকে আটক করে পুলিশে দিয়েছে।'

অভিযোগ অস্বীকার করে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, 'ঘটনাটি পাতানো। ভোটের মাঠে অবস্থা খারাপ দেখে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির লোকজন একজোট হয়ে এ ষড়যন্ত্র করেছেন।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, 'ঘটনাটি অনেক বড়। সংক্ষেপে যদি বলি, আমাদের অভিযানকালে তিনি টাকাসহ হাতেনাতে ধরা পড়েননি। তাই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারিনি। ঘটনাটি পুলিশ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেখছেন।'

ঘটনার বিষয়ে জানতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
 
Related Topics

টপ নিউজ

কুমিল্লা / জামায়াত ইসলামী / বিএনপি নেতাকর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net