Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চট্টগ্রাম বন্দর আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার; শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নিন্দা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2026, 10:20 am
Last modified: 10 February, 2026, 10:26 am

Related News

  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ

চট্টগ্রাম বন্দর আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার; শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নিন্দা

শ্রমিকদের প্রায় সাত দিন ধরে কার্যক্রম বন্ধ করে বন্দর অচল করে রাখা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করার মাত্র ২৪ ঘণ্টা পরই তাকে গ্রেপ্তার করা হয়।
টিবিএস রিপোর্ট
10 February, 2026, 10:20 am
Last modified: 10 February, 2026, 10:26 am
চট্টগ্রাম বন্দর আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খোকন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকনকে চট্টগ্রামের বন্দর কলোনি এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৭-এর একটি দল গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার মধ্যে র‌্যাব -৭ তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বন্দরের অস্থিরতার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।'

শ্রমিকদের প্রায় সাত দিন ধরে কার্যক্রম বন্ধ করে বন্দর অচল করে রাখা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করার মাত্র ২৪ ঘণ্টা পরই তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে শ্রমিকরা কাজে ফিরলে এবং বন্দর ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফেরার পথে থাকলেও, শ্রমিক নেতারা সতর্ক করে বলেন—এই আটক পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলতে পারে।

ইব্রাহিম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হিসেবে গত দুই সপ্তাহে কর্মবিরতি ও ধর্মঘটসহ ১০ দিনের আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিলেন।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ইব্রাহিমের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে একে দেশের প্রধান সমুদ্রবন্দরে অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে শ্রমিক নেতাদের ভয় দেখানোর প্রচেষ্টা বলে উল্লেখ করে।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে শ্রমিক নেতারা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। বিবৃতিতে স্বাক্ষর করেন—জাতীয়তাবাদী শ্রমিক দলের (চট্টগ্রাম বিভাগ) এ এম নজিম উদ্দিন ও কাজী শেখ নুরুল্লাহ বাহার; শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলা ইউনিটের সভাপতি তপন দত্ত; শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম সমন্বয়ক এস কে খোদা টুটান ও ইফতেখার কামাল খান; ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদুল আলম; বিফটুক সভাপতি কাজী আনোয়ারুল হক হুনী; বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি নুরুল আবছার তৌহিদ; সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির; এবং বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহীন।

তারা বলেন, প্রশাসন বারবার শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ না করে পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তারা দাবি করেন, আগের দিন পাঁচজন বন্দর শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে এবং ইব্রাহিমের গ্রেপ্তার উত্তেজনা বাড়ানোর একটি পরিকল্পিত উদ্যোগের অংশ।

তারা গ্রেপ্তারের সময় নিয়েও প্রশ্ন তোলেন। তারা বলেন, রোববার গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের পর বন্দর কার্যক্রম স্থিতিশীল হচ্ছিল। এমন অবস্থায় এই ধরনের পদক্ষেপ গুরুতর সন্দেহ তৈরি করছে এবং বন্দরের স্থিতিশীলতা নষ্ট করতে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ অবিলম্বে ইব্রাহিম খোকনসহ আটক সব শ্রমিক নেতা ও কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক সাময়িক বরখাস্ত এবং সব দমনমূলক আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের ন্যায্য আন্দোলন দমন করা যাবে না। বরং গ্রেপ্তার ও ভয়ভীতি পরিস্থিতিকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে। তারা বলেন, বন্দর শ্রমিকরা কখনোই বন্দর ও জাতীয় স্বার্থ রক্ষায় আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। পরিস্থিতির আরও অবনতি হলে তার সম্পূর্ণ দায়ভার প্রশাসনের ওপর বর্তাবে বলেও তারা উল্লেখ করেন।

চট্টগ্রাম বন্দরকে জাতীয় অর্থনীতির প্রাণরেখা উল্লেখ করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ বলেছে, শ্রমিকদের কণ্ঠরোধ করে কোনো টেকসই সমাধান সম্ভব নয়। তারা সংলাপের মাধ্যমে সংকট সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) / চট্টগ্রাম বন্দর / ধর্মঘট / সমন্বয়ক গ্রেপ্তার / শ্রমিক আন্দোলন / নিন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net