Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নির্যাতিত শিশু গৃহকর্মীকে দেখতে হাসপাতালে শেখ বশিরউদ্দীন, খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2026, 10:45 pm
Last modified: 04 February, 2026, 10:48 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার
  • সীতাকুণ্ড ইকোপার্কে উদ্ধার শিশুর শ্বাসনালি কাটা, কথা বলতে পারছে না
  • বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • ১৩ দিন পর পরিবারের কাছে ফিরলেন সৌদি-ফেরত মানসিক ভারসাম্যহীন নারী

নির্যাতিত শিশু গৃহকর্মীকে দেখতে হাসপাতালে শেখ বশিরউদ্দীন, খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শিশুটিকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সরকারের প্রধান; তোমার খোঁজ নিতে তিনি আমাকে পাঠিয়েছেন। তোমার আর ভয়ের কোনো কারণ নেই, আমরা সবাই তোমার পাশে আছি।’
টিবিএস রিপোর্ট
04 February, 2026, 10:45 pm
Last modified: 04 February, 2026, 10:48 pm
ছবি: টিবিএস

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী মোহনাকে দেখতে গিয়েছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিনি স্থানীয় প্রশাসনকে না জানিয়ে অনেকটা গোপনেই হাসপাতালে উপস্থিত হন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মুঠোফোনে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা হাসপাতালের সার্জারি বিভাগে গিয়ে মোহনার সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন। তিনি শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং তার পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের এমডি ড. হুমায়রা সুলতানা। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আলম হোসেন এবং হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম। জেলা প্রশাসক মোহনার শারীরিক অবস্থা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শিশুটিকে সান্ত্বনা দিয়ে বলেন, 'প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সরকারের প্রধান; তোমার খোঁজ নিতে তিনি আমাকে পাঠিয়েছেন। তোমার আর ভয়ের কোনো কারণ নেই, আমরা সবাই তোমার পাশে আছি।'

উপদেষ্টা যখন শিশুটির পাশে ছিলেন, তখনই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে ফোন করেন। প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, 'প্রধান উপদেষ্টা বলেছেন, এই শিশুর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা পুরো জাতির জন্য লজ্জাজনক। সরকার এই শিশুর উন্নত চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভার ও সব ধরনের দায়িত্ব বহন করবে।'

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, 'একটি শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। দুনিয়া ও আখিরাতে নিষ্ঠুরতাকারীরা এর কঠোর শাস্তি পাবে।' এ সময় তিনি নির্যাতিত শিশুটির বাবার কর্মসংস্থানের জন্য নিজের একটি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহনা রাজধানীর উত্তরায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন এমডি সাফিকুর রহমানের বাসায় আট মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল।

গত ৩১ জানুয়ারি গুরুতর অসুস্থ ও শরীরে নির্যাতনের চিহ্নসহ তাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মোহনা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। মোহনার পরিবার গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বসবাস করলেও তাদের আদি বাড়ি পঞ্চগড় জেলার সদর থানার হাড়িবাসা গ্রামে।

উল্লেখ্য, শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এই মামলায় বাড়ির অন্য দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমকেও গ্রেফতার করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি সাফিকুর রহমানকে গ্রেফতারের পরপরই তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।

Related Topics

টপ নিউজ

শেখ বশিরউদ্দীন / বাণিজ্য উপদেষ্টা / প্রধান উপদেষ্টা / শিশু নির্যাতন / গৃহকর্মী নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার
  • সীতাকুণ্ড ইকোপার্কে উদ্ধার শিশুর শ্বাসনালি কাটা, কথা বলতে পারছে না
  • বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • ১৩ দিন পর পরিবারের কাছে ফিরলেন সৌদি-ফেরত মানসিক ভারসাম্যহীন নারী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net