Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
নিউমুরিং টার্মিনাল ইজারার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2026, 04:50 pm
Last modified: 03 February, 2026, 05:02 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

নিউমুরিং টার্মিনাল ইজারার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির ঘোষণা

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, সরকার এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার পরিবর্তে আরও বেশি চাপাচাপি করছে।
টিবিএস রিপোর্ট
03 February, 2026, 04:50 pm
Last modified: 03 February, 2026, 05:02 pm
ছবি: টিবিএস

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের নেতারা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে বন্দর ভবনের পাশে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিষদের সংগঠনটির দুই সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন এই কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় তারা অভিযোগ করেন, 'বন্দরের এগ্রিমেন্ট নেগোসিয়েশন টিমের সদস্যদের ঢাকার বিডা অফিসে আটকে রেখে পার টিইইউ রেট (আন্তর্জাতিক রুটে কন্টেইনার শিপিং রেট) বাদ দিয়ে রাজস্ব ভাগাভাগির ভিত্তিতে চুক্তি করার জন্য চাপ দিচ্ছেন সরকারের উচ্চপদস্থ দুই কর্মকর্তা।' এইভাবে চুক্তি করা হলে বন্দর অচিরেই একটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন নেতারা।

সংগ্রাম ঐক্য পরিষদের নেতারা আরও জানান, সরকার এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার পরিবর্তে আরও বেশি চাপাচাপি করছে। তাই আমরা এই হঠকারী সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আমাদের ২৪-ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

এদিকে বন্দরে এই অচলাবস্থার ফলে আমদানি-রপ্তানি পণ্য খালাস ও জাহাজিকরণ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে, যা দেশের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

বিশেষ করে রমজানের আগে বাজারে তীব্র পণ্য সংকট ও মূল্যবৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তারা দেশের স্বার্থে সরকার ও শ্রমিক সংগঠনগুলোকে নমনীয় হয়ে আলোচনার মাধ্যমে দ্রুত এই অচলাবস্থা নিরসনের আহ্বান জানিয়েছেন। অন্যথায় দেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বলে সতর্ক করেছেন তারা।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক ও বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি খায়রুল আলম সুজন টিবিএসকে বলেন, 'কর্মবিরতিতে শুধু বন্দরের অপারেশনই নয়, প্রশাসনিক কর্মকাণ্ডও স্থবির হয়ে পড়েছে। গতকাল বন্দর কোনো জাহাজের এনওসি ইস্যু করেনি। এতে বন্দর ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা বেশ কয়েকটি জাহাজ যাত্রা করতে পারছে না, যা আন্তর্জাতিক অঙ্গনে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।'
 
Related Topics

টপ নিউজ

নিউমুরিং কনটেইনার টার্মিনাল / চট্টগ্রাম বন্দর / কর্মবিরতি ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net