Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বইমেলার ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘প্রতীকী বইমেলা’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 February, 2026, 07:05 pm
Last modified: 01 February, 2026, 07:08 pm

Related News

  • ছাপা অভিধানের বিদায়ঘণ্টা
  • পর্দা নামলো অমর একুশে বইমেলার; শেষ দিনে ভিড় থাকলেও প্রত্যাশা অপূর্ণই রয়ে গেল
  • বই: অগতির গতি
  • ১০ দিন পেরিয়েও জমেনি বইমেলা: দর্শনার্থী কম, বিক্রিতে হতাশ প্রকাশকরা
  • সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

বইমেলার ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘প্রতীকী বইমেলা’

সকাল থেকে স্বল্প পরিসরে কয়েকটি স্টল বসিয়ে মেলার আয়োজন করা হয়। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ঐতিহ্য রক্ষার এই কর্মসূচিতে অংশ নিতে অল্পসংখ্যক পাঠক, লেখক ও সংস্কৃতিকর্মী উপস্থিত হতে শুরু করেন।
টিবিএস রিপোর্ট
01 February, 2026, 07:05 pm
Last modified: 01 February, 2026, 07:08 pm
ছবি: সংগৃহীত

পহেলা ফেব্রুয়ারির বিকেল অথচ সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে নেই চেনা কোলাহল। নেই পাঠকের ভিড়, নেই কবি–সাহিত্যিকদের আড্ডায় মুখর স্টল। তবে অমর একুশে বইমেলার ঐতিহ্য ধরে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে প্রতীকী বইমেলা।

একুশে বইমেলা সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই প্রতীকী বইমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং ঊনসত্তরের গণ–অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও বাম নেত্রী দীপা দত্তসহ একুশে বইমেলা সংগ্রাম পরিষদের আয়োজকবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে দীপা দত্ত বলেন, '১৯৬৪–৬৫ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রকে কেন্দ্র করে যে বইমেলার যাত্রা শুরু হয়েছিল, সেই ঐতিহ্য ধরে রাখার প্রয়াস থেকেই এই প্রতীকী আয়োজন।' বইমেলাকে বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'বইমেলা কেবল বই কেনাবেচার জায়গা নয়, এটি ভাষা আন্দোলনের চেতনা ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।'

সম্প্রতি উদীচী ও ছায়ানটের ওপর হামলার প্রসঙ্গ টেনে দীপা দত্ত আরও বলেন, 'এসব ঘটনা প্রমাণ করে দেশে একটি প্রতিক্রিয়াশীল চক্র সক্রিয় রয়েছে, যারা ভাষা আন্দোলনের চেতনা ও বাঙালি সংস্কৃতিকে আঘাত করতে চায়।'

সকাল থেকে স্বল্প পরিসরে কয়েকটি স্টল বসিয়ে মেলার আয়োজন করা হয়। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ঐতিহ্য রক্ষার এই কর্মসূচিতে অংশ নিতে অল্পসংখ্যক পাঠক, লেখক ও সংস্কৃতিকর্মী উপস্থিত হতে শুরু করেন।

মিরপুর থেকে মেলায় আসা পাঠক তানিয়া আক্তার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বছর শুরু হলেই ফেব্রুয়ারির এক তারিখের জন্য অপেক্ষা করি। ছোটবেলার অভ্যাস। এবার এক তারিখে বইমেলা শুরু না হওয়ায় খুব অবাক হয়েছিলাম, খারাপও লেগেছে। এই প্রতীকী মেলায় এসে কিছুটা হলেও সেই শূন্যতা কমেছে।'

আয়োজকদের ভাষ্য, এটি কোনো বিকল্প বাণিজ্যিক আয়োজন নয় বরং একুশে বইমেলার চেতনা, ইতিহাস ও সাংস্কৃতিক দায়বদ্ধতার স্মারক হিসেবেই এই প্রতীকী মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। অবসর প্রকাশনীর বিক্রেতা হাবিবা আক্তার জানান, 'ব্যবসায়িকভাবে আজকে তেমন লাভ না হলেও আমরা এই মেলাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষায় আজকের আয়োজন তাৎপর্যপূর্ণ।'

মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সীমিত হলেও সংশ্লিষ্টদের মতে, এই আয়োজনের মূল বার্তা হলো অমর একুশে বইমেলা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে যুক্ত একটি জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য।

কবি ও সাহিত্যিক শফিক সাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'বইমেলা বাঙালির সংস্কৃতিতে যে জায়গা দখল করে আছে তা কোনো অজুহাতেই দমন করা যাবে না। যতবার সংস্কৃতি চর্চায় বাধা আসবে ততবার সংস্কৃতিকর্মীরা রুখে দাঁড়াবে। প্রতীকী বইমেলার এ আয়োজনই তার প্রমাণ।'

Related Topics

টপ নিউজ

বাংলা একাডেমি / অমর একুশে বইমেলা / বইমেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ছাপা অভিধানের বিদায়ঘণ্টা
  • পর্দা নামলো অমর একুশে বইমেলার; শেষ দিনে ভিড় থাকলেও প্রত্যাশা অপূর্ণই রয়ে গেল
  • বই: অগতির গতি
  • ১০ দিন পেরিয়েও জমেনি বইমেলা: দর্শনার্থী কম, বিক্রিতে হতাশ প্রকাশকরা
  • সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net