Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ঠাণ্ডা খাবার খেলে কেন দাঁত ব্যথা করে?

চিনি ও অ্যাসিডযুক্ত খাবার ও পানীয় কমানোর মাধ্যমে দাঁতের ক্ষয় রোধ করা সম্ভব।
ঠাণ্ডা খাবার খেলে কেন দাঁত ব্যথা করে?

ফিচার

টিবিএস ডেস্ক
27 March, 2021, 06:40 pm
Last modified: 28 March, 2021, 04:34 pm

Related News

  • স্বাস্থ্য বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন, ৪ প্রধান সমস্যা সমাধানই লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • থ্যালাসেমিয়া শনাক্তকরণ: শুধু ‘বিয়ের আগে পরীক্ষা’ নয়, প্রয়োজন বাস্তবসম্মত জাতীয় উদ্যোগ
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা

ঠাণ্ডা খাবার খেলে কেন দাঁত ব্যথা করে?

চিনি ও অ্যাসিডযুক্ত খাবার ও পানীয় কমানোর মাধ্যমে দাঁতের ক্ষয় রোধ করা সম্ভব।
টিবিএস ডেস্ক
27 March, 2021, 06:40 pm
Last modified: 28 March, 2021, 04:34 pm

বহু মানুষ আছেন, যারা ঠাণ্ডা কিছু খেলে কিংবা বরফ মুখে নিলেই দাঁতে তীব্র যন্ত্রণার সম্মুখীন হন। এতদিন ধরে বিষয়টি সম্পর্কে স্পষ্টতা না থাকলেও সম্প্রতি দাঁতের সংবেদনশীলতার কারণ খুঁজে পাওয়ার দাবি করেছেন একদল গবেষক।

জার্মানি ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে পরিচালিত গবেষণাটির মাধ্যমে সংবেদনশীন দাঁতের যে সকল কোষ ও স্নায়ু তাপমাত্রার পার্থক্যের জন্য মস্তিষ্কের কাছে সিগন্যাল পাঠায়, সেটির অবস্থান খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রটির প্রধান গবেষক ছিলেন অধ্যাপক ক্যাথরিনা জিমারম্যান। 'যখন আপনি নির্দিষ্ট অণু বা মলিকিউলকে চিহ্নিত করতে পারেন, তখন সমাধানের পথও থাকে,' বলেন তিনি।

অধ্যাপক জিমারম্যানের দলের চিহ্নিত এই মলিকিউলের নাম টিআরপিসি৫। দাঁতের সবচেয়ে বাইরের স্তরটির নাম অ্যানামেল। এরপর থাকে ডেনটাইন নামে এক কঠিন স্তর। সবার নিচে নরম পাল্প বা মজ্জা অবস্থিত। ডেনটাইন ও পাল্পের মধ্যবর্তী অংশের বিশেষ ধরনের কোষের নাম অডন্টোব্লাস্ট। অডন্টোব্লাস্টেই মিলবে টিআরপিসি৫।

অ্যানামেল একদমই অনুভূতিপ্রবণ নয়। সবচেয়ে ভেতরে পাল্প বা মজ্জায় স্নায়ুর অবস্থান। আর দুই অংশের সংযোগ রক্ষা করে ডেনটাইন।

দাঁতের অ্যানামেল ক্ষয় বা মাড়ির কোনো অসুখের জন্য যদি ডেনটাইন উন্মুক্ত হয়ে পড়ে, তখন তাপমাত্রা কিংবা নির্দিষ্ট পদার্থের সংস্পর্শে প্রতিক্রিয়াস্বরূপ স্নায়ুর মাধ্যমে ব্যথার উদ্দীপনা সৃষ্টি হয়।

ব্যথার উৎপত্তি সম্পর্কে জানতে গবেষকরা মানুষ ও ইঁদুরের ওপর পরীক্ষা চালান। তারা স্নায়ু ও কোষগুলোর প্রতিক্রিয়া লিপিবদ্ধ করেন।

যাদের দাঁতে ক্ষয়ের পরিমাণ বেশি, সাধারণত তারাই এ ধরনের সমস্যার সম্মুখীনও হন বেশি।

বিবিসিকে জিমারম্যান বলেন, 'যাদের দাঁতে ছিদ্র বা ক্ষয় থাকে, তাদের দাঁতে টিআরসিপি৫ চ্যানেলের সংখ্যাও অধিক। আর তাই আমাদের বিশ্বাস, চুইংগাম বা স্ট্রিপের সাহায্যে টিআরপিসি৫ ব্লকার বা প্রতিবন্ধক প্রয়োগ দাঁতের ব্যথা বা ডেনটাইন হাইপারসেনসিটিভিটি কমাতে সাহায্য করবে।'

তবে টিআরপিসি৫ ব্লকার হিসেবে ঘরোয়া টোটকা- লবঙ্গের তেল ব্যবহার করা যেতে পারে।

ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের (বিডিএ) অধ্যাপক ড্যামিয়েন ওয়ামস্লে বলেন, ব্লক করার মাধ্যমে ব্যথা থেকে সাময়িক উপশম পাওয়া যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয়, যদি সমস্যা গোড়া থেকেই সমাধান করা যায়। নিয়মিত দাঁত ব্রাশ করার মধ্য দিয়ে দাঁত ও মাড়ির অসুখ প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।

পাশাপাশি, সংবেদনশীল দাঁতের ব্যথা উপশমে তিনি টুথপেস্টেও টিআরপিসি৫ ব্লকার উপাদান যুক্ত করার পরামর্শ দেন।

সাধারণত চিনিযুক্ত খাবার খেলে বা পান করলে অ্যাসিডের আক্রমণে দাঁতের অ্যানামেল ও ডেনটাইন নরম হয়ে যায়। আর তখনই দাঁতে ক্ষয়ের সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই অ্যাসিড ক্যাভিটি সৃষ্টি করে। তাই চিনি ও অ্যাসিডযুক্ত খাবার ও পানীয় কমানোর মাধ্যমে দাঁতের ক্ষয় রোধ করা সম্ভব।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

দাঁত ব্যথা / স্বাস্থ্য / লাইফস্টাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • স্বাস্থ্য বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন, ৪ প্রধান সমস্যা সমাধানই লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • থ্যালাসেমিয়া শনাক্তকরণ: শুধু ‘বিয়ের আগে পরীক্ষা’ নয়, প্রয়োজন বাস্তবসম্মত জাতীয় উদ্যোগ
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab