Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2026, 03:45 pm
Last modified: 31 January, 2026, 08:02 pm

Related News

  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

তিনি বলেন, ‘এবারের নির্বাচন সহজ হবে না। ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে।’
টিবিএস রিপোর্ট
31 January, 2026, 03:45 pm
Last modified: 31 January, 2026, 08:02 pm
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
 
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার একটি হোটেলে অনুষ্ঠিত বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

বগুড়া-৬ আসনে নির্বাচন উপলক্ষে ওই মতিনিবময় সভায় বগুড়া জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও দলটির সদর উপজেলা ও শহর কমিটির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রগুলো জানায়, বগুড়া-৬ আসনে প্রার্থী তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণার কৌশল নির্ধারণের জন্যই ওই সভা আহ্বান করা হয়। সভা শেষে দুপুর ১২টার পর তিনি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপি রেজাউল করিম বাদশা।

সভায় তারেক রহমান বলেন, 'এবারের নির্বাচন সহজ হবে না। ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে।'

তিনি বলেন, 'আমার পক্ষে আগের মতো আপনাদের সময় দেওয়া সম্ভব হবে না এবং বগুড়ায় অবস্থান করাও সম্ভব হবে না। এক্ষেত্রে আপনাদের প্রত্যেককে ধানের শীষের কান্ডারির ভূমিকা পালন করতে হবে।'

বগুড়াবাসীর প্রতি নিজের ভালবাসার কথা ব্যক্ত করতে গিয়ে তারেক রহমান বলেন, 'দল যখন ক্ষমতায় ছিল তখন বগুড়ার জনগণের উন্নয়নে আমরা কাজ করেছি। আবার যখন বিরোধী দলে ছিল, তখন শীতবস্ত্র বিতরণ এবং বন্যার্তদের সহায়তাসহ নানা ধরনের কাজ করা হয়েছে।'

আগামীতে সরকার গঠন করলে বগুড়ার উন্নয়নের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, বগুড়ার কোথায় কী করতে হবে সেটি তিনি জানেন।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পাশাপাশি ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে দলের স্থানীয় নেতৃবৃন্দকে তিনি বলেন, 'আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে।'

মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার।

সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / ধানের শীষ / বগুড়া-৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net