Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

বহু স্মৃতি উস্কে মুক্তি পেল সৌমিত্র অভিনীত শেষ ছবির ট্রেলার

‘আমিই যদি না থাকি... আর তো এই কথাগুলো বলা হবে না।’
বহু স্মৃতি উস্কে মুক্তি পেল সৌমিত্র অভিনীত শেষ ছবির ট্রেলার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
27 March, 2021, 04:10 pm
Last modified: 27 March, 2021, 04:12 pm

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

বহু স্মৃতি উস্কে মুক্তি পেল সৌমিত্র অভিনীত শেষ ছবির ট্রেলার

‘আমিই যদি না থাকি... আর তো এই কথাগুলো বলা হবে না।’
হিন্দুস্তান টাইমস
27 March, 2021, 04:10 pm
Last modified: 27 March, 2021, 04:12 pm

দূরে থেকেও তিনি যেন আমাদের মধ্যেই রয়েছেন। তার বিশাল কর্মযজ্ঞের মধ্যে দিয়ে। অভিনয়, আবৃত্তি, তার লেখা- এইসবের মাঝে সৌমিত্র চট্টোপাধ্যায় বেঁচে রয়েছেন। থাকবেনও। এর ওপর আবার তার স্মৃতি আরও একটু উস্কে দিয়ে মুক্তি পেল তার অভিনীত শেষ ছবি 'অভিযান'-এর ট্রেলার।

কিছু দিন আগে সৌমিত্রের জন্মদিনে মুক্তি পেয়েছিল এই ছবির টিজার। টিজারের মতোই ট্রেলারের শুরুতেও থাকছে তার গলার স্বর 'গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি'।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি এটি। তার জীবনের ওঠা-পড়া, টানাপড়েন, সংগ্রাম, সাফল্য, রাজনৈতিক জীবন, প্রেম- সবটাই ফ্রেমবন্দি করার চেষ্টা করেছেন পরম। রুপালি পর্দায় সেটির নাম 'অভিযান'। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিযান।

এই ছবির ট্রেলার মুক্তির পরই মন খারাপ সৌমিত্র অনুরাগীদের। এই মানুষকে রুপালি পর্দায় আর দেখতে না পাওয়ার অদ্ভূত যন্ত্রণা। পর্দায় তরুণ সৌমিত্রের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। আর প্রবীণ অভিনেতার ভূমিকায় সৌমিত্র নিজে। যিশু সেনগুপ্ত ছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তরা রয়েছেন।

ট্রেলারের সংলাপেই ফুটে ওঠে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিশাল কর্মজীবনের কথা। পরমব্রতকে বলতে শোনা যায়, 'আপনি তো শুধু অভিনেতা নন, আপনি কবি, আপনি নাট্যকার, অলসো আ পলিটিকাল অ্যাক্টিভিস্ট।'

এই ছবির হাত ধরে সৌমিত্রের জীবনের অনেক অজানা কথা জানতে পারবেন তার অনুরাগীরা। বাণিজ্যিক ছবি হিসেবে এটিকে একেবারেই তৈরি করেননি পরম। বলছিলেন, 'এই ছবির মধ্য দিয়েই অচেনা সৌমিত্রকে চিনবেন দর্শকরা। কিংবদন্তির জীবনের ছোট ছোট ঘটনাগুলোই থাকবে গোটা ছবিজুড়ে।'

এর সঙ্গেই তিনি যোগ করেছেন, 'সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের অভিযানকে এই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে অভিনয় জীবন রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, ব্যক্তিগত জীবন রয়েছে... এই যাত্রাটা খুব উত্তেজনাপূর্ণ। সেই কারণেই ছবির নাম অভিযান।'

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে পরমব্রত বলে দিয়েছেন, 'সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামের আগে লেট কথাটি বসাব না। তিনি নেই- এটা মানতে পারি না। তাই সিদ্ধান্ত নিয়েছি, লেট শব্দটি ব্যবহার না করার।'

ট্রেলারটি শেষ হয়েছে সৌমিত্রের কিছু ডায়লগ দিয়েই, যা চোখে পানি এনে দেয়, 'আমিই যদি না থাকি... আর তো এই কথাগুলো বলা হবে না।'

Related Topics

টপ নিউজ

সৌমিত্র চট্টোপাধ্যায় / টলিউড / অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab