Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
মনোনয়ন ও বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিএনপির ২১ নেতার পদত্যাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2026, 01:45 pm
Last modified: 30 January, 2026, 01:50 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

মনোনয়ন ও বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিএনপির ২১ নেতার পদত্যাগ

টিবিএস রিপোর্ট
30 January, 2026, 01:45 pm
Last modified: 30 January, 2026, 01:50 pm
ছবি: টিবিএস

মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূলের 'মতামত উপেক্ষা' করে সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং দলীয় নেতা-কর্মীদের বহিষ্কারের প্রতিবাদে গণপদত্যাগ করেছেন বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিটের ২১ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। একই সঙ্গে পদত্যাগের হুমকি দিয়েছেন আরও শতাধিক নেতা-কর্মী।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এই ঘোষণা দেন। তবে দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে তারা আবার দলে ফিরবেন বলেও জানিয়েছেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন—গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদুজ্জামান ওহিদ, ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিক শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী, ইমামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, টেংগারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন ও সদস্য সচিব এম.এ. হানিফ এবং হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতুব্বর।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক বলেন, 'তৃণমূলের মতামত উপেক্ষা করে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় কোনো রকম শোকজ বা পূর্ব নোটিশ ছাড়াই দলীয় নেতা-কর্মীদের বহিষ্কারের প্রতিবাদে আমাদের এই পদত্যাগের সিদ্ধান্ত। আজ আমরা ২১ জন নেতা-কর্মী পদত্যাগ করলাম। আরও শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করবেন বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।'

ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিক শিকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন সঠিক হয়নি। তৃণমূলে তুমুল জনপ্রিয় মো. মহিউদ্দিনকে বাদ দিয়ে অন্য কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে । আন্দোলন সংগ্রামের মাঠে দীর্ঘ ১৭ বছর জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সাহেব আমাদের দেখভাল করেছেন। বিপদে যাকে পাশে পেয়েছি, তাকে আমরা কীভাবে ছেড়ে যেতে পারি? আমরা স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের পক্ষে নির্বাচন করতে চাই।'

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনে মনোনয়ন দৌড়ে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

জেলা ও উপজেলা বিএনপির যেসব নেতাকর্মী মহিউদ্দিনের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। পদত্যাগকারী নেতাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্র প্রার্থী মনোনয়ন দিয়েছে এবং বর্তমানে বিধিবহির্ভূতভাবে নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net