Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আবারও তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 March, 2021, 11:30 am
Last modified: 24 March, 2021, 05:26 pm

Related News

  • ইরান চুক্তির পরও তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস লাগতে পারে
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে ৪ শতাংশ কমল তেলের দাম
  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?

আবারও তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা 

নতুন প্রস্তাবনায়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৩৯ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং ৫ লিটারের বোতল ৬৬০ টাকা থেকে বাড়িয়ে ৭৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে এসোসিয়েশন। ভোজ্যতেল ব্যবসায়ীরা নতুন দাম আগামী ২৬ তারিখ থেকে কার্যকর করতে চায়।  
টিবিএস রিপোর্ট
24 March, 2021, 11:30 am
Last modified: 24 March, 2021, 05:26 pm
প্রতীকি ছবি

আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণ দেখিয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫০ টাকায় বিক্রি করতে চায় ভোজ্যতেল ব্যবসায়ীরা। অথচ চলতি মাসের মাঝামাঝিতে দ্বিতীয় দফা দাম বাড়িয়ে খুচরায় বোতলজাত সয়াবিন তেল ১৩৯ টাকা লিটারে বিক্রির অনুমতি দিয়েছে সরকার।  

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স এন্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনাটি জাতীয় মূল্য পর্যবেক্ষণ ও নির্ধারণ কমিটি যাচাই বাছাই করছে বলে জানা গেছে। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৫ তারিখ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করে দেয় সরকার। এর আগে ফেব্রুয়ারীর মাঝামাঝিতে সরকার প্রথমবারের মত ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দুই দফায় ভোজ্যতেলের দাম বাড়ানো হয়। 

নতুন প্রস্তাবনায়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৩৯ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা, ৫ লিটারের বোতল ৬৬০ টাকা থেকে বাড়িয়ে ৭৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে এসোসিয়েশন। খুচরা মূল্য উল্লেখ না করলেও প্রতি লিটার খোলা সয়াবিনের মিলগেট মূল্য ১২৫ টাকা এবং পাম ওয়েলের দাম ১১৫ টাকা নির্ধারণ করতে চায় ভোজ্যতেল ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা ভোজ্যতেলের নতুন দাম আগামী ২৬ তারিখ থেকে কার্যকর করতে চায়।  

তেলের দাম বৃদ্ধির প্রস্তাবনার বিষয়ে জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক (ফাইন্যান্স এন্ড অপারেশন) মো. শফিউল আতহার তাসলিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নিয়ম অনুযায়ী বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করতে জাতীয় মূল্য পর্যবেক্ষণ ও নির্ধারণ কমিটির প্রতি ১৫ দিন পর পর মিটিং করার কথা। আমাদেরও একই সময় পর পর বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দামের প্রস্তাবনা দিতে হচ্ছে। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছেই।' 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অপরিশোধিত সয়াবিন তেলের এফওবি মূল্য ১২৬৯ ডলার এবং অপরিশোধিত পাম ওয়েলের মূল্য ১০৩৪ ডলার। 

ব্যবসায়ীরা বলছে, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পরিমাণ ৬৫ শতাংশের বেশি। সে অনুযায়ী দেশের বাজারে তেলের দাম কমই বেড়েছে।

টিসিবির বাজার বিশ্লেষণের তথ্য বলছে, গত এক মাসের ব্যবধানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এক বছর আগের তুলনায় ২৫.৫৮ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।

মো. শফিউল আতহার তাসলিম বলেন, তেলের দাম এখন ১৩০০ ডলার ছাড়িয়ে গেছে। সে হিসেবে দাম বাড়ানোর বিকল্প নেই। 

জানা গেছে, সারা বছর প্রায় ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। তবে একক মাস হিসেবে সামনে রোজায় সবচেয়ে বেশি ভোজ্যতেলের ব্যবহার হয়। রোজার আগে তেলের দাম আরেক দফা বাড়লে সাধারণ মানুষেরও কষ্ট বাড়বে। কারণ ইতিমধ্যেই চাল, চিনি, তেলের বাড়তি দাম নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।  

 

Related Topics

টপ নিউজ

তেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ইরান চুক্তির পরও তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস লাগতে পারে
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে ৪ শতাংশ কমল তেলের দাম
  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net