Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2026, 09:00 pm
Last modified: 22 January, 2026, 09:07 pm

Related News

  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ৬ দফা দাবিতে সারাদেশে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • ছয় দাবিতে চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দাবি না মানলে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
টিবিএস রিপোর্ট
22 January, 2026, 09:00 pm
Last modified: 22 January, 2026, 09:07 pm
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিন জনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

দণ্ডিতরা হলেন- মো. শাকিব হোসেন (২৪), মো. শাহরিয়া নাজিম রবিন (২১) ও ইমতিয়াজ আহাম্মেদ (২৫)।

শাহবাগ থানার বরাত দিয়ে তিনি জানান, বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে আশঙ্কাজনক অবস্থায় লাকি বেগম (৩৪) নামের এক নারীকে তার আত্মীয়-স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা চলাকালে রাত আনুমানিক ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু লাকি বেগমের ছেলে রাকিব দাবি করে ভুল চিকিৎসায় তার মায়ের মৃত্যু হয়েছে। 

এই ঘটনাকে কেন্দ্র করে রাকিবের বন্ধু গ্রেপ্তারকৃত শাকিব ফোন করে তার আরও কিছু বন্ধুদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলে। কিছুক্ষণ পর শাকিবসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জন লোক হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। 

এক পর্যায়ে তারা সেখানে কর্তব্যরত দুইজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। এছাড়া অজ্ঞাতনামা বাকি হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটককৃত তিনজনকে পরবর্তীতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থাপন করা হলে তাদের অপরাধ আমলে নিয়ে প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, ইন্টার্ন চিকিৎসকদের মারধরের ঘটনায় বুধবার দিবাগত রাতে প্রায় দুই ঘণ্টা জরুরি বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।

Related Topics

টপ নিউজ

ঢামেক হাসপাতাল / ইন্টার্ন চিকিৎসক / হামলা / কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ৬ দফা দাবিতে সারাদেশে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • ছয় দাবিতে চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দাবি না মানলে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net