Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
২২০ আসনে নির্বাচন করতে পারে জামায়াত, ১০ দলীয় জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা কাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2026, 07:40 pm
Last modified: 18 January, 2026, 07:46 pm

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

২২০ আসনে নির্বাচন করতে পারে জামায়াত, ১০ দলীয় জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা কাল

জোটের কয়েকটি দলের শীর্ষ নেতৃত্ব টিবিএসকে জানিয়েছে, ইসলামী আন্দোলনের এই জোটে আসার কোনো সম্ভাবনা আপাতত নেই। ফলে তাদের জন্য রাখা ৪৭টি আসনের অধিকাংশ এখন জামায়াত ও অন্যান্য শরিকদের মধ্যে বণ্টিত হবে। জামায়াত শরিকদের সর্বোচ্চ ১০টি আসন ছাড়তে পারে।
টিবিএস রিপোর্ট
18 January, 2026, 07:40 pm
Last modified: 18 January, 2026, 07:46 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ইতোমধ্যে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। অবশিষ্ট ৪৭টি আসন মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয়েছিল, তবে সেই আসনগুলোর বণ্টন নিয়ে শরিকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) রাতের মধ্যে এই আলোচনা শেষ করে সোমবার আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

জোটের কয়েকটি দলের শীর্ষ নেতৃত্ব 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে জানিয়েছে, ইসলামী আন্দোলনের এই জোটে আসার কোনো সম্ভাবনা আপাতত নেই। ফলে তাদের জন্য রাখা ৪৭টি আসনের অধিকাংশ এখন জামায়াত ও অন্যান্য শরিকদের মধ্যে বণ্টিত হবে। জামায়াত এই ৪৭টি আসন থেকে শরিকদের সর্বোচ্চ ১০টি আসন ছাড়তে পারে। এসব আসনের প্রায় সবগুলোতে শরিকদের তুলনায় জামায়াতের অবস্থান শক্তিশালী হওয়ায় দলটির চূড়ান্ত আসন সংখ্যা ২২০ হতে পারে। এছাড়া এনসিপির আসন সংখ্যা ৩০ থেকে বেড়ে ৩৩-এ উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি আসনগুলো অন্য শরিকরা পেতে পারে।

এর আগে গত শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেছিলেন, 'ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা আছে।' তবে রোববার জামায়াতের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, ইসলামী আন্দোলনের ফেরার বিষয়ে বর্তমানে নেতিবাচক অবস্থানে আছে জামায়াত। দলটির নেতারা মনে করছেন, তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নেই।

এ বিষয়ে রোববার বিকেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল টিবিএসকে বলেন, 'রোববার রাতের মধ্যেই আমাদের ১০ দলীয় জোটের আসন বন্টনের বর্ধিত আলোচনা শেষ হবে। সোমবার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।'

সম্মিলিত ইশতেহারের বিষয়ে তিনি জানান, প্রতিটি দলেরই নিজস্ব ইশতেহার প্রায় তৈরি। এখন জোটের শীর্ষ নেতৃবৃন্দ বসে এই সময়ের মধ্যে একটি অভিন্ন ইশতেহার চূড়ান্ত করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে জামায়াতের সাথে মূলত তিনটি দল দরকষাকষি করছে। দলগুলো হল— এনসিপি, মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস। এই তিনটি দলের প্রতিটিই ১০টি করে অতিরিক্ত আসন দাবি করছে। তবে জামায়াত সূত্র জানিয়েছে, তারা প্রতিটি দলকে সর্বোচ্চ ২ থেকে ৩টি করে অতিরিক্ত আসন ছাড়তে পারে।

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / এনসিপি / জোট / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net