Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 January, 2026, 09:10 pm
Last modified: 17 January, 2026, 09:39 pm

Related News

  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা

আজ বিকেলে সরাইল উপজেলার ইসলামপুরে রুমিন ফারহানার পক্ষে প্রচারণামূলক সমাবেশের আয়োজন করেছিলেন তার কর্মী-সমর্থকরা।
টিবিএস রিপোর্ট
17 January, 2026, 09:10 pm
Last modified: 17 January, 2026, 09:39 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিস্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সরাইল উপজেলার ইসলামপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় রুমিন ফারহানার পক্ষে প্রচারণামূলক সমাবেশের আয়োজন করেন তার কর্মী-সমর্থকরা। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার পক্ষে জুয়েল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। 

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ওপর ক্ষিপ্ত হন রুমিন ফাহানা। এ সময় তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে হাতের বুড়ো আঙুল দেখান। রুমিন ফারহানার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভও ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার জানান, আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রুমিন ফারহানা / ম্যাজিস্ট্রেট / জরিমানা / ব্রাহ্মণবাড়িয়া / ভ্রাম্যমাণ আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net