Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
জামায়াতের বিরুদ্ধে ‘আদর্শচ্যুতির’ অভিযোগ তুলে ১১ দলীয় জোটে না থাকার ঘোষণা ইসলামী আন্দোলনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2026, 03:35 pm
Last modified: 16 January, 2026, 04:11 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

জামায়াতের বিরুদ্ধে ‘আদর্শচ্যুতির’ অভিযোগ তুলে ১১ দলীয় জোটে না থাকার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, 'জামায়াতের আমির স্পষ্ট করে বলেছেন যে, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। শরিয়াহ আইন প্রতিষ্ঠা করবেন না—এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন। এতে আমরা মর্মাহত হয়েছি।'
টিবিএস রিপোর্ট
16 January, 2026, 03:35 pm
Last modified: 16 January, 2026, 04:11 pm
ছবি: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে গঠিত ১১ দলীয় আসন সমঝোতা জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই অবস্থান পরিষ্কার করা হয়। সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, জোটগত নয় বরং দলীয় শক্তিতেই তারা নির্বাচনে লড়বেন।

নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, 'ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল, তার মধ্যে আপিলে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থীকে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।'

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে ইসলামী আন্দোলন। বিশেষ করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের একটি সাম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে অভিযোগ করা হয় যে, দলটি ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে 'আল্লাহর আইনের' পরিবর্তে 'প্রচলিত আইনে' দেশ চালানোর প্রতিশ্রুতি দিচ্ছে।

জামায়াতের এই অবস্থানকে 'আদর্শচ্যুতি' উল্লেখ করে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, 'আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন যে, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। শরিয়াহ আইন প্রতিষ্ঠা করবেন না—এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন। এতে আমরা মর্মাহত হয়েছি।'

তিনি আরও বলেন, ''জামায়াতে ইসলামীর স্লোগান ছিল 'আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই'। কিন্তু এখন ক্ষমতায় যাওয়ার পরিবেশ তৈরি হওয়ায় তারা সেই অবস্থান থেকে সরে গিয়ে ক্ষমতাকেই মুখ্য মনে করছে।''

উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের নীতিগত অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 'আমরা নীতি-আদর্শের রাজনীতি করি। ক্ষমতার জন্য আমরা আমাদের কর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারি না। যেহেতু প্রধান কিছু রাজনৈতিক শক্তি এখন আল্লাহর আইনের বদলে প্রচলিত আইনের পথে হাঁটার কথা বলছে, তাই আমরা তাদের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত নই।'
 
Related Topics

টপ নিউজ

ইসলামী আন্দোলন / জোট / নির্বাচন / আসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net