Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ডানেডিনে ধুঁকে ধুঁকে অলআউট বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
20 March, 2021, 04:30 am
Last modified: 20 March, 2021, 08:12 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

ডানেডিনে ধুঁকে ধুঁকে অলআউট বাংলাদেশ

ডানেডিনে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করতে নেমে সামান্যতম লড়াইও করতে পারলো না বাংলাদেশ। ৪১.৫ ওভারেই শেষ হয়ে গেছে তামিম ইকবালের দলের ইনিংস। 
টিবিএস রিপোর্ট
20 March, 2021, 04:30 am
Last modified: 20 March, 2021, 08:12 am

ডানেডিনে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করতে নেমে সামান্যতম লড়াইও করতে পারলো না বাংলাদেশ। নিউজিলান্ডের বোলারদের তোপে মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ৪১.৫ ওভারেই শেষ হয়ে যায় তামিম ইকবালের দলের ইনিংস। 

বাংলাদেশের ইনিংসে ৩০ এর বেশি রানও করতে পারেননি কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছেন মাহমুদইল্লাহ রিয়াদ। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন মুশফিকুর রহিম। অধিনায়ক তামিম ইকবাল ১৩, লিটন কুমার দাস ১৯, অভিষিক্ত মাহেদী হাসান ১৪, তাসকিন আহমেদ ১০ ও মোহাম্মদ মিঠুন ৯ রান করেন। 

রানের খাতা খুলতে পারেননি সৌম্য সরকার। ১ রান করে করেছেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। সুইং ও বাউন্সে আগুনে বোলিং করা কিউই পেসার ট্রেন্ট বোল্ট ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন। আরেক পেসার জেমস নিশাম ও স্পিনার মিচেল স্ট্যান্টনার ২টি করে উইকেট পান। একটি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। 

ধুঁকছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের গতিময় বোলিংয়ের বিপক্ষে ধুঁকছে বাংলাদেশ। কিউই পেসারদের সুইং আর বাউন্সের বিপক্ষে ব্যাট হাতে দলকে পথ দেখাতে পারছেন না কেউই। ট্রেন্ট বোল্ট, জেমস নিশামদের আগুনে বোলিংয়ে ৭২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে তামিম ইকবালের দল। 

২৫ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৩ রান। সর্বশেষ আউট হয়ে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। উইকেটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। 

মুশফিককে ফেরালেন নিশাম

তামিম-সৌম্যর দ্রুত বিদায়ে লিটন দাসের সঙ্গে যোগ দিয়ে দলের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম। লিটন থামলেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। কিন্তু মুশফিকের ইনিংসও দীর্ঘ হলো না। জেমস নিশামের বলে ক্যাচ তুলে বিদায় নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৪৯ বলে ২টি চারে ২৩ রান করে আউট হন মুশফিক। 

২২ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৯ রান। উইকেটে আছেন মোহাম্মদ মিঠুন ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

পারলেন না লিটন

বাংলাদেশের বিপদ আরও বাড়লো। এবার ফিরে গেলেন লিটন কুমার দাস। ধীর-স্থির খেলেও দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারলেন না ডানহাতি এই ব্যাটসম্যান। জেমস নিশামের করা গা বরাবর একটি ডেলিভারিতে মিড অনে ক্যাচ দিয়ে ফিরে যান ১৯ রান করা লিটন। বাংলাদেশ ওপেনার শটও খেলেননি আবার ডিফেন্সও করেননি। দোমনা শটে উইকেট বিলিয়ে ফিরতে হয় লিটনকে। 

১৫ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৬ রান। নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেটে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জেমস নিশামদের বাউন্স আর সুইংয়ের বিপক্ষে রীতিমতো ধুঁকতে হচ্ছে বাংলাদেশকে। ৩২ বলে ১০ রানের ব্যাটিং করছেন মুশফিকুর রহিম। ৪ বল খেলে মোহাম্মদ মিঠুন এখনও রানের খাতা খুলতে পারেননি।

তামিম-সৌম্যর বিদায়ে চাপে বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরে শুরুটা ভালো হলো না তামিম ইকবাল ও তার দলের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩ রান করেই বিদায় নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। যদিও তার শুরুটা ছিল দাপুটে, যা দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে চোখ জুড়ানো ছক্কায় রানের খাতা খোলেন তামিম। কিন্তু বোল্টের অসাধারণ সুইংয়ে পরাস্থ হতে হয় অভিজ্ঞ এই ওপেনারকে। 

বোল্টের করা পঞ্চম ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তামিম। এই ওভারেই বাংলাদেশের বিপদ বাড়ে। বোল্টের একটি রাইজিং ডেলিভারি খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। ক্যাচটি নিতে তেমন সমস্যা হয়নি অভিষেক ওয়ানডে খেলতে নামা ডেভন কনওয়ের। ১৯ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ। 

ডানেডিনে ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫ রান। উইকেটে আছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। তামিম ছক্কা-চারে শুরু করলেও লিটন দেখেশুনে খেলে যাচ্ছেন। ১৩ বলে ৭ রানে ব্যাটিং করছেন তিনি।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / সৌম্য সরকার / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net