Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, দু-এক দিনেই জোটের আসন ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2026, 04:40 pm
Last modified: 10 January, 2026, 04:46 pm

Related News

  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, দু-এক দিনেই জোটের আসন ঘোষণা

নাহিদ ইসলাম বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে আমরা জানিয়েছি, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে এখন পর্যন্ত আমাদের আত্মবিশ্বাস নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে আস্থার বড় ধরনের ঘাটতি রয়েছে।’
টিবিএস রিপোর্ট
10 January, 2026, 04:40 pm
Last modified: 10 January, 2026, 04:46 pm
ছবি: টিবিএস

আগামী দু-এক দিনের মধ্যেই এনসিপি নির্বাচনী জোট কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

নির্বাচনী জোট ও আসন বণ্টন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, 'এনসিপি জোট কত আসনে নির্বাচন করবে, সে বিষয়ে আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে আসন সংখ্যা ও প্রার্থীদের তালিকা ঘোষণা করব।'

বৈঠকের আলোচনা সম্পর্কে তিনি বলেন, 'ইউরোপীয় ইউনিয়নকে আমরা জানিয়েছি, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে এখন পর্যন্ত আমাদের আত্মবিশ্বাস নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে আস্থার বড় ধরনের ঘাটতি রয়েছে।'

তিনি অভিযোগ করে বলেন, 'বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ-সুবিধা ও প্রটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনকে এক ধরনের সিগন্যাল দেওয়া হচ্ছে। এতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে বার্তা যাচ্ছে যে সরকার কার পক্ষে আছে। এটি নির্বাচনী মাঠে একটি অসম ও প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে।'

ইইউ প্রতিনিধিদলের মনোভাব সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে। তারা চায় বাংলাদেশে একটি সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হোক, যাতে ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্ন হয়। এ জন্য তারা সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে।'

বৈঠকে গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, 'মূলধারার কয়েকটি গণমাধ্যম এনসিপিকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক ও ভুল সংবাদ প্রচার করছে। আমরা সরকার ও নির্বাচন কমিশনের কাছে বারবার বলেছি যেন সব দল সমান মিডিয়া কভারেজ ও সুযোগ পায়।'

এ ছাড়া নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, 'অনেক ঋণখেলাপি প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপির সংখ্যা আরও বেশি হওয়া সত্ত্বেও ইসি মাত্র কয়েকজনকে বাদ দিয়েছে।'

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি এনসিপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / ইইউ / জোট / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net