Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মাইলস্টোন দুর্ঘটনা: সরকারঘোষিত ক্ষতিপূরণ প্রত্যাখ্যান, ৫ দাবি ভুক্তভোগী পরিবারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 07:35 pm
Last modified: 08 January, 2026, 07:33 pm

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • কুয়েতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ঘন ধোঁয়ার কুণ্ডলী
  • ভারতের তৃতীয় তেজাস বিমান বিধ্বস্ত, পুরো বহরের উড্ডয়ন স্থগিত
  • মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত শিশুর পরিবারকে সর্বোচ্চ এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চায় সরকার

মাইলস্টোন দুর্ঘটনা: সরকারঘোষিত ক্ষতিপূরণ প্রত্যাখ্যান, ৫ দাবি ভুক্তভোগী পরিবারের

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স ইউনিটির (ক্রাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 07:35 pm
Last modified: 08 January, 2026, 07:33 pm
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন। ফাইল ছবি: মেহেদী হাসান/টিবিএস

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সরকারঘোষিত ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। পাশাপাশি তারা ন্যায়বিচারসহ ৫ দফা দাবিও জানিয়েছেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স ইউনিটির (ক্রাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সরকার ঘোষিত ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত নাজিয়া ও নাফির বাবা আশরাফুল ইসলাম বলেন, 'গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলে ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে, যাদের অধিকাংশই স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষিকা। এই মানবসৃষ্ট দুর্ঘটনায় বিমানের পাইলট, ২৮ জন শিক্ষার্থী, ৩ জন অভিভাবক, ৩ জন শিক্ষিকা এবং ১ জন পরিচারিকা মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া ১৭২ জনের মতো আহত হয়।'

তিনি বলেন, 'আমরা চোখের সামনে আমাদের নিষ্পাপ শিশুদের জ্বলন্ত আগুনে পুড়ে, দ্বিখন্ডিত হয়ে যন্ত্রণায় কাতরাতে দেখেছি এবং অসহায় হয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে দেখেছি। তারা শুধু আমাদের সন্তানই ছিল না, তারা ছিল আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ চলার অবলম্বন এবং দেশ ও জাতীর ভবিষ্যৎ।' 

আশরাফুল ইসলাম আরও বলেন, 'এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে অ্যাডভোকেট মো. আনিছুর রহমান (রায়হান) গত ২২ জুলাই হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। ওই রিট পিটিশনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালত একটি রুল জারি করেন। পরবর্তীতে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মাইলস্টোন স্কুল পরিদর্শন করলে স্থানীয় ছাত্র-জনতা শহীদ এবং আহত পরিবারের সদস্যরা বিভিন্ন দাবি উত্থাপন করলে সেই দাবিগুলো উপদেষ্টারা মেনে নেয়। কিন্তু সেগুলো আজও বাস্তবায়ন হয়নি।'

তিনি বলেন, 'গত ৫ নভেম্বর এ ঘটনার তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন সময়ে আমাদের লিখিত দাবীগুলো বিভিন্ন মন্ত্রনালয় বা অধিদপ্তর বা প্রতিষ্ঠানকে পাঠানোর পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শহীদ পরিবারকে ২০ লাখ এবং আহতদের ৫ লাখ দেয়ার ঘোষণা দিলে আমরা শহীদ এবং আহত পরিবারবর্গ ১৪ ডিসেম্বর তা প্রত্যাখান করি।' 

তিনি আরও বলেন, 'পরবর্তীতে গত ২৯ ডিসেম্বর আমরা জানতে পারি যে, প্রত্যেক শহীদ পরিবারকে সর্বোচ্চ এক কোটি এবং প্রত্যেক আহতদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে উপদেষ্টাদের মিটিংয়ে উপস্থাপন করা হবে। আমরা শহীদ পরিবার এই ক্ষতিপূরণ প্রত্যাখান করছি।'

এ সময় তারা ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো- এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত, ক্ষতিগ্রস্তদের রিট পিটিশনে উল্লেখ করা আর্থিক ক্ষতিপূরণ প্রদান, নিহতদের শহীদী মর্যাদা প্রদান, স্মৃতি রক্ষায় ২১ জুলাইকে শোক দিবস ঘোষণাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত অনেকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

মাইলস্টোন দুর্ঘটনা / ক্ষতিপূরণ প্রত্যাখ্যান / ভুক্তভোগী পরিবার / যুদ্ধবিমান বিধ্বস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • কুয়েতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ঘন ধোঁয়ার কুণ্ডলী
  • ভারতের তৃতীয় তেজাস বিমান বিধ্বস্ত, পুরো বহরের উড্ডয়ন স্থগিত
  • মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত শিশুর পরিবারকে সর্বোচ্চ এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চায় সরকার

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net