Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়

বাংলাদেশ

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল
25 December, 2025, 08:35 pm
Last modified: 25 December, 2025, 08:39 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • ২৫ কোটি খ্রিস্টান কেন ৭ জানুয়ারি বড়দিন পালন করেন?

বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়

রাজনৈতিক অস্থিরতার কারণে এবছরে শীতের শুরুর দিকে কুয়াকাটায় আশানুরুপ পর্যটক ছিল না। তবে বড়দিনসহ তিন দিনের সরকারি ছুটিতে আগাম বুকিং হয়ে যায় কুয়াকাটার প্রায় ৭০ শতাংশ হোটেল রুম। অনেকেই নতুন পণ্য তুলেছেন দোকানে।
সৈয়দ মেহেদী হাসান, বরিশাল
25 December, 2025, 08:35 pm
Last modified: 25 December, 2025, 08:39 pm
ছবি: সংগৃহীত

দেশের খৃষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ও সরকারি ছুটি মিলিয়ে টানা তিনদিনের ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম হয়েছে সাগরকন্যা কুয়াকাটায়।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন পরিবহনে করে পর্যটক আসতে থাকেন কুয়াকাটায়। ব্যবসায়ীরা বলছেন, ছুটির শুরুর দিনে যে সংখ্যক পর্যটক আসছেন তাতে এই মৌসুমে ভালো লাভের আশা করছেন।

রাজনৈতিক অস্থিরতার কারণে এবছরে শীতের শুরুর দিকে কুয়াকাটায় আশানুরুপ পর্যটক ছিল না। তবে বড়দিনসহ তিন দিনের সরকারি ছুটিতে আগাম বুকিং হয়ে যায় কুয়াকাটার প্রায় ৭০ শতাংশ হোটেল রুম। অনেকেই নতুন পণ্য তুলেছেন দোকানে।

স্বপরিবারে ফরিদপুর থেকে আসা সুমন খলিফা বলেন, সরকারি চাকরি করায় সাধারণত পরিবারকে সময় দেওয়া হয় না। বড়দিনসহ তিনদিনের ছুটি পাওয়ায় পুরো পরিবার নিয়ে এবার কুয়াকাটা এসেছি। পর্যটকের চাপ অনেক। অগ্রিম রুম পেতেও কষ্ট হয়েছে।

জসীমউদ্দিন নামের আরেক পর্যটক বলেন, দাকোপ থেকে সাত বন্ধু মিলে এসেছি। তিনদিন থাকব। কুয়াকাটায় বেড়াতে এসে মনে হচ্ছে, আরো আগে আসা উচিত ছিল। শীতের সময়ে কুয়াকাটার পরিবেশ অন্যরকম ভালো লাগার।

এদিকে পর্যটক বেড়ে যাওয়ায় ভোগান্তির কথা বলেছেন অনেকে। এদের মধ্যে বরিশাল থেকে আসা শহিদুল ইসলাম বলেন, এখানে সবকিছুর দাম বেশি। খাবারের মান ভালো না হলেও দাম আকাশচুম্বি। পঁচা-বাসি খাবারও পরিবেশন করা হয়। গাড়ি ভাড়া, হোটেলের রুম ভাড়া অনেক বেশি।

এদিকে বড়দিন উপলক্ষে কুয়াকাটা শহরের অভিজাত হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন, উৎসবের আমেজ তৈরি করতে সেগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের সব কক্ষই বুকিং হয়ে আছে, এই মৌসুমে শত কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা দেখছেন পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

হোটেল ফ্রেন্ডস পার্কের স্বত্বাধিকারী আরিফ সুমন বলেন, পর্যটকদের আশানুরুপ সাড়া পাচ্ছি। ৮০ শতাংশ রুম বুকড। আশা করছি মৌসুমের শুরুতে পর্যটক না থাকায় যে লোকসান হয়েছে, তা কাটিয়ে ওঠা যাবে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, তিন দিনের ছুটিতে ব্যাপক পর্যটক আগমন ঘটছে কুয়াকটায়। ব্যবসায়ীরাও খুশি, এতে অর্থনৈতিক সঞ্চালন বাড়বে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, "এবার ছুটিতে কুয়াকাটায় উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক এসেছেন। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটন স্পটে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি, পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।"

Related Topics

টপ নিউজ

কুয়াকাটা / পর্যটন / বড়দিন / সরকারি ছুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • ২৫ কোটি খ্রিস্টান কেন ৭ জানুয়ারি বড়দিন পালন করেন?

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net