Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য একশ কোটি ডোজ ভ্যাকসিনের প্রতিশ্রুতি কোয়াডের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 March, 2021, 12:55 pm
Last modified: 13 March, 2021, 01:24 pm

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 

দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য একশ কোটি ডোজ ভ্যাকসিনের প্রতিশ্রুতি কোয়াডের

২০০৭ সালে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী পররাষ্ট্র নীতি মোকাবিলার জন্য চারটি দেশ নিয়ে প্রতিষ্ঠিত 'কোয়াড'-এর প্রথম সভায় এ সিদ্ধান্ত নেন দেশগুলোর নেতারা। 
টিবিএস ডেস্ক
13 March, 2021, 12:55 pm
Last modified: 13 March, 2021, 01:24 pm
ছবি-বিবিসি

২০২২ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য এক বিলিয়ন বা শতকোটি ডোজ করোনাভাইরাস ভ্যাকসিনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। 

২০০৭ সালে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী পররাষ্ট্র নীতি মোকাবিলার জন্য চারটি দেশ নিয়ে প্রতিষ্ঠিত 'কোয়াড' (দ্য কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ)-এর প্রথম সভায় এ সিদ্ধান্ত নেন দেশগুলোর নেতারা। 

এ উদ্যোগের অংশ হিসেবে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা সরবরাহ করা হতে পারে দেশগুলোতে, যা উৎপাদন করা হবে ভারতে। 

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, প্রাথমিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা ভ্যাকসিনের সরবরাহই এই 'বিশাল যৌথ প্রতিশ্রুতি'র মূল লক্ষ্য। 

ভার্চুয়াল সম্মেলনের পর মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, "ভারতীয় উৎপাদন, মার্কিন প্রযুক্তি, জাপানি ও আমেরিকান অর্থায়ন এবং অস্ট্রেলিয়ান রসদ সরবরাহের মধ্য দিয়ে ... [আমরা] এক বিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।" 

দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থার (আসিয়ান) দেশগুলোর পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়িয়েও এ ভ্যাকসিন পৌঁছাবে বলে জানান তিনি। 

আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা যা ৫০০ মিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন সবাই এর সদস্য। 

ভারতীয় সংস্থা বায়োলজিক্যাল লিমিটেড জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের অতিরিক্ত ডোজগুলো উৎপাদন করবে; শুক্রবার এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদন পেয়েছে।

এই বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, "জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সহায়তায় ভারতে এই শক্তিশালী ভ্যাকসিনের উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে।"

মোদি আরও জানিয়েছেন এদিনের আলোচনায় ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তন এবং উদীয়মান প্রযুক্তিও ছিল এজেন্ডার অংশ।

ভারতীয় পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, "চারটি দেশ কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন ও বিতরণ জোরদার করার জন্য তাদের আর্থিক সংস্থান, উৎপাদন ক্ষমতা... এবং রসদ সরবরাহের পরিকল্পনায় সম্মত হয়েছে"। 

বৈঠকের সভাপতিত্বকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, "আমাদের এ অঞ্চলটি যে আন্তর্জাতিক আইন দ্বারা পরিচালিত এবং এটি সর্বজনীন মূল্যবোধকে সমর্থন করে ও কারো ওপর চাপানো বা জবরদস্তি করার প্রক্রিয়া থেকে বিরত, সেটির প্রতিশ্রুতিই আমরা  আজ নবায়ন করছি।" 

বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বিস্তারকে মোকাবিলার ব্যাপারেও আলোচনা হয়।

ভার্চুয়াল এ আলোচনায় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। 
 
২০০৪ সালে সুনামি-পরবর্তী সময় যৌথ উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে এই চারটি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্য গড়ে ওঠে।  

  • সূত্র: বিবিসি

 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / জনসন অ্যান্ড জনসন / কোয়াড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net