Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: ‘মাদক’ ও ‘নারীঘটিত’ বিরোধের জেরে হামলার ধারণা পুলিশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2025, 04:20 pm
Last modified: 22 December, 2025, 05:04 pm

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: ‘মাদক’ ও ‘নারীঘটিত’ বিরোধের জেরে হামলার ধারণা পুলিশের

কেএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘ভাড়াটিয়া দম্পতির পালিয়ে যাওয়ার বিষয়টি ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। ওই বাসা থেকে মাদকসেবনের আলামত পাওয়া গেছে। মাদক ও নারীদের আড্ডাকেন্দ্রিক কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
22 December, 2025, 04:20 pm
Last modified: 22 December, 2025, 05:04 pm
ছবি: টিবিএস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তবে যে বাসাটিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ মাদকসেবনের সরঞ্জাম, গুলির খোসা এবং নারীর উপস্থিতির আলামত পেয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ও নারীঘটিত বিরোধ বা আড্ডাকেন্দ্রিক দ্বন্দের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদ গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত নভেম্বর মাসে তন্নী নামের এক তরুণী এবং এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেন। স্থানীয়দের তথ্যমতে, এনসিপি নেতা মোতালেব শিকদার ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন।

সোমবারের ঘটনার পরপরই কথিত ওই দম্পতি বাসা থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ওই কক্ষে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় দ্রব্যের অবশিষ্টাংশ, মাদকসেবনের সরঞ্জাম এবং এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

ঘটনার পর মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার মাথার ভেতরে ঢোকেনি। মূলত গুলিটি মাথার পাশ দিয়ে চলে যাওয়ায় চামড়া ফেটে ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, 'ভাড়াটিয়া দম্পতির পালিয়ে যাওয়ার বিষয়টি ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। ওই বাসা থেকে মাদকসেবনের আলামত পাওয়া গেছে। মাদক ও নারীদের আড্ডাকেন্দ্রিক কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক দম্পতিকে গ্রেপ্তারে অভিযান চলছে।'

Related Topics

টপ নিউজ

এনসিপি / গুলিবিদ্ধ / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net