Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য কাপ্তাইয়ের ‘সবুজ সংঘ’: গৌরবের ইতিহাস আজ ধ্বংসস্তূপে

বাংলাদেশ

মো. মাসুদ
19 December, 2025, 09:10 pm
Last modified: 21 December, 2025, 04:56 pm

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল
  • চট্টগ্রামে জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য কাপ্তাইয়ের ‘সবুজ সংঘ’: গৌরবের ইতিহাস আজ ধ্বংসস্তূপে

৫৮ বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপনাটির বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। দীর্ঘকাল সংস্কারের অভাবে বয়সের ভারে নুয়ে পড়েছে ক্লাবঘরটি। দরজা-জানালা ভেঙে গেছে, ওপরের টিনের চাল খসে পড়ছে। এক সময়ের কোলাহলমুখর প্রাঙ্গণটি এখন অনেকটা পরিত্যক্ত ও ব্যবহারের অনুপযোগী।
মো. মাসুদ
19 December, 2025, 09:10 pm
Last modified: 21 December, 2025, 04:56 pm
কাপ্তাইয়ের ‘সবুজ সংঘ’ ক্লাব। ছবি: টিবিএস

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার 'সবুজ সংঘ ক্লাব'। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার প্রায় দেড় মাস আগে থেকেই এই ক্লাবটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের সাংগঠনিক তৎপরতা; অঙ্কুরিত হয়েছিল প্রতিরোধ যুদ্ধের বীজ। অথচ অযত্ন আর অবহেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সেই আঁতুড়ঘরটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। কালজয়ী ইতিহাসের সাক্ষী এই প্রতিষ্ঠানটি বর্তমানে জরাজীর্ণ, ধুঁকছে সংস্কারের আশায়।

গৌরবোজ্জ্বল অতীত ও প্রতিরোধের দুর্গ

সবুজ সংঘ ক্লাবের ইতিহাস ও মুক্তিযুদ্ধে এর ভূমিকা নিয়ে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্লাবটির এডহক কমিটির আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন চৌধুরী। তিনি জানান, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ছিল না, বরং এটি ছিল সার্বজনীন। পাকিস্তান আমলেও ২১শে ফেব্রুয়ারি পালন থেকে শুরু করে বিভিন্ন জাতীয় দিবসে পোস্টার-ব্যানার তৈরি ও 'চিকা মারা'র মতো কাজগুলো পরিচালিত হতো এই ক্লাবের চার দেয়ালের ভেতর থেকেই।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে শাহাদাৎ হোসেন জানান, তাদের বড় ভাই, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহ আলম চৌধুরী (বীর উত্তম)-এর নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরুর আগে থেকেই এখানে যুদ্ধের প্রস্তুতি পর্ব শুরু হয়। তৎকালীন চন্দ্রঘোনার বাসিন্দা বীর প্রতীক একেএম ইসহাক ও মো. আজিমসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য এখান থেকেই যুদ্ধের প্রাথমিক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন করেন।

বর্তমান জরাজীর্ণ দশা

৫৮ বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপনাটির বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। দীর্ঘকাল সংস্কারের অভাবে বয়সের ভারে নুয়ে পড়েছে ক্লাবঘরটি। দরজা-জানালা ভেঙে গেছে, ওপরের টিনের চাল খসে পড়ছে। এক সময়ের কোলাহলমুখর প্রাঙ্গণটি এখন অনেকটা পরিত্যক্ত ও ব্যবহারের অনুপযোগী।

কাপ্তাইয়ের ‘সবুজ সংঘ’ ক্লাব। ছবি: টিবিএস

ক্লাবের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু টিবিএসকে বলেন, '২০০০ সালের পর থেকেই ক্লাবের ভৌত অবস্থার অবনতি হতে থাকে। ২০০৩ সালে জেলা প্রশাসন একবার সংস্কার কাজ করেছিল। বছরখানেক আগে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্লাবটি পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি বদলি হয়ে যাওয়ায় সেই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। অথচ এক সময় এলাকার সব সামাজিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হতো। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত যেন এই ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার করা হয়।'

সাহসী অভিযানের স্মৃতিচারণ

মুক্তিযুদ্ধে সবুজ সংঘ ক্লাবের সদস্যদের বীরত্বগাথা তুলে ধরেন শাহাদাৎ হোসেন। তিনি জানান, তিনি নিজে এবং সহযোদ্ধা রমজান আলী, মো. বাদশা, সিরাজ ইসলাম বাঙালিসহ আরও কয়েকজন সংগঠিত হয়ে অপারেশন পরিচালনা করতেন।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি একটি দুঃসাহসিক অভিযানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, 'স্বাধীনতা সংগ্রাম পুরোদমে শুরু হওয়ার আগেই আমরা চন্দ্রঘোনার কেপিএম এলাকার ১৪ নম্বর বাংলোয় অবস্থিত পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড; একটি বিশাল ওয়্যারলেস টাওয়ারে অভিযান চালাই। সেখানে দায়িত্বরত দুই প্রহরীকে কৌশলে অজ্ঞান করে টাওয়ারের মেশিনটি জব্দ করে নিয়ে আসি। এতে ওই অঞ্চলে পাকিস্তানিদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে।' ক্লাবের অন্তত আট-দশ জন সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও তিনি গর্বভরে উল্লেখ করেন।

স্বাধীনতার পর মিলনমেলা ও রাষ্ট্রপতির আগমন

স্বাধীনতা-পরবর্তী সময়েও সবুজ সংঘ ক্লাব ছিল অত্র এলাকার মানুষের প্রাণের মিলনকেন্দ্র। শাহাদাৎ হোসেন স্মৃতি হাতড়ে বলেন, 'স্বাধীনতার পর সরকার থেকে এখানে একটি সাদাকালো টেলিভিশন দেওয়া হয়েছিল। ফুটবল বিশ্বকাপ দেখার জন্য তখন শত শত মানুষ এখানে ভিড় জমাতো।'

এই ক্লাবের ঐতিহাসিক গুরুত্ব এতটাই ছিল যে, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে এসে এই ক্লাবেও পা রাখেন এবং পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। পরবর্তীতে বহু মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা এই ক্লাব পরিদর্শন করেছেন।

প্রশাসনের বক্তব্য

ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনতে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে উপজেলা ও জেলা প্রশাসন বরাবর সংস্কারের আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাপ্তাই উপজেলার বর্তমান নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন টিবিএসকে বলেন, 'আমি চলতি বছরেই এখানে যোগদান করেছি। এই ক্লাবের জরাজীর্ণ অবস্থার বিষয়ে আমাকে আগে জানানো হয়নি। তবে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীনভাবে চলাফেরা করছি। তাদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই ক্লাবটি সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা তা করব।'

স্থানীয়রা এবং নতুন প্রজন্মের দাবি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে অবিলম্বে সবুজ সংঘ ক্লাবের সংস্কার করা হোক, যাতে আগামী প্রজন্ম জানতে পারে এই অঞ্চলের বীরত্বগাথা।
 
Related Topics

টপ নিউজ

মুক্তিযুদ্ধ / ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ / কাপ্তাই / স্মৃতিচিহ্ন / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল
  • চট্টগ্রামে জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net