Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
হাসিনাকে ফেরানোর দাবিতে ভারতীয় হাইকমিশন অভিমুখে মার্চ, বাড্ডায় পুলিশের বাধা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 December, 2025, 04:55 pm
Last modified: 17 December, 2025, 06:39 pm

Related News

  • ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন দিনেশ ত্রিবেদী
  • জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা; ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
  • রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া বিক্ষোভকারীদের সরাতে গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; আহত ৫
  • চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও
  • ৩ মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ, চট্টগ্রামে বিজিএমইএ ঘেরাও

হাসিনাকে ফেরানোর দাবিতে ভারতীয় হাইকমিশন অভিমুখে মার্চ, বাড্ডায় পুলিশের বাধা

তবে পুলিশি বাধার মুখে গন্তব্যে পৌঁছাতে পারেনি মিছিলটি। বুধবার বিকেলে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় পুলিশ তাদের আটকে দেয়।
টিবিএস রিপোর্ট
17 December, 2025, 04:55 pm
Last modified: 17 December, 2025, 06:39 pm
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতকদের দেশে ফেরত পাঠানো এবং ভারতীয় 'প্রক্সি' রাজনৈতিক দল ও কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচি পালন করেছে 'জুলাই ঐক্য'।

তবে পুলিশি বাধার মুখে গন্তব্যে পৌঁছাতে পারেনি মিছিলটি। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় পুলিশ তাদের আটকে দেয়।

এর আগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা সেতু এলাকা থেকে এই লং মার্চ শুরু হয়। মিছিলটি গুলশানস্থ ভারতীয় হাইকমিশনের দিকে অগ্রসর হতে চাইলে বিকেল ৪টার দিকে মধ্য বাড্ডার হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

পরে সেখানেই রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা। বিকেল পৌনে ৫টায় কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা 'বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো'সহ ভারতবিরোধী নানা স্লোগান দেন। লং মার্চ কর্মসূচিকে ঘিরে এদিন বিকেল ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত প্রগতি সরণির ওই অংশে যান চলাচল বন্ধ থাকে, ফলে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) এ কে এম নছরুত হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আন্দোলনকারীদের রামপুরা ব্রিজের ওপারে (বাড্ডার পাশে) যেতে দেয়া হয়নি, ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়েছে। তবে, গ্রগতি স্মরণি ও বাড্ডা গুলশান লিংক রোডে যান চলাচল বন্ধ আছে।'

ছবি: সংগৃহীত

হোসেন মার্কেটের সামনে অবস্থানকালে জুলাই ঐক্যের নেতারা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব খুনি ভারতে পালিয়েছেন। ভারত সরকার জেনেশুনে এসব সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে। অবিলম্বে এসব সন্ত্রাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জোর দাবি জানান তারা। একইসঙ্গে ভারতীয় কর্মকর্তাদের 'অব্যাহত ষড়যন্ত্রের' তীব্র প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।

Related Topics

টপ নিউজ

মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন / ইন্ডিয়ান হাই কমিশন / ঘেরাও কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন দিনেশ ত্রিবেদী
  • জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা; ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
  • রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া বিক্ষোভকারীদের সরাতে গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; আহত ৫
  • চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও
  • ৩ মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ, চট্টগ্রামে বিজিএমইএ ঘেরাও

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net