Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০,০০০ টাকা জরিমানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2025, 08:45 pm
Last modified: 13 December, 2025, 09:02 pm

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০,০০০ টাকা জরিমানা

নির্বাচনি এলাকায় প্রবেশের সময় নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে গাড়িবহর ও মোটরসাইকেল শোডাউন দেখা যায়। নির্বাচনি আচরণবিধিতে প্রার্থীদের জন্য এ ধরনের শোভাযাত্রা ও জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ।
টিবিএস রিপোর্ট
13 December, 2025, 08:45 pm
Last modified: 13 December, 2025, 09:02 pm
ছবি: টিবিএস

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ জরিমানা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনি এলাকায় প্রবেশের সময় নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে গাড়িবহর ও মোটরসাইকেল শোডাউন দেখা যায়। নির্বাচনি আচরণবিধিতে প্রার্থীদের জন্য এ ধরনের শোভাযাত্রা ও জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ। অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। 

জানতে চাইলে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং আচেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের শোভাযাত্রা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণবিধি ২০২৫ এর ধারা ২৭ এর অধীনে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাকে কঠোরভাবে আচরণবিধি মেনে চলার কথা বলা হয়েছে। 

আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন নাজমুল মোস্তফা আমিন। এছাড়াও তিনি শোভাযাত্রার কারণে জনসাধারণের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, শোভাযাত্রাটি পূর্ব পরিকল্পিত ছিল না। আমি শহর থেকে আমার নির্বাচনী এলাকা পরিদর্শন করতে আসছিলাম। আমার অনুরোধ সত্ত্বেও নেতা-কর্মী ও স্থানীয়রা  আমাকে স্বাগত জানাতে বেরিয়ে এসেছিলেন। যার ফলে জনসাধারণের কিছু দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। আমি আমার এলাকার জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বিএনপি / জরিমানা / শোডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net