Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বিশ্বের প্রথম দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক চালু করল রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 March, 2021, 12:10 pm
Last modified: 06 March, 2021, 12:20 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

বিশ্বের প্রথম দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক চালু করল রাশিয়া

ফাইভজি নেটওয়ার্কের  আওতাধীন এলাকায় যখন গ্রাহক অবস্থান করবেন, তাদের খুদেবার্তা পাঠিয়ে এ  টেলিকম সেবা ব্যবহারের আমন্ত্রণ জানানো হবে।  
টিবিএস ডেস্ক
06 March, 2021, 12:10 pm
Last modified: 06 March, 2021, 12:20 pm

বিশ্বের প্রথম দেশ হিসেবে দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক সেবা চালু করল রাশিয়া। 
 
শুক্রবার রাশিয়ান টেলিকম অপারেটর এমটিএস জানায়, তারা রাজধানী মস্কো ও  নগরীর প্রধান কিছু পর্যটন কেন্দ্র মিলিয়ে ১৪টি এলাকায় হটস্পট খুলেছে। এলাকাগুলোর মধ্যে অন্যতম রেড স্কোয়ারের নিকটবর্তী লুবায়ঙ্কা স্কয়ার,মস্কোর প্রধান বাণিজ্যিক অংশ এবং ভিডিএনকেএইচ প্রদর্শনী কেন্দ্র।  

শিগগিরই  এ নেটওয়ার্কের আওতায় আরো নতুন নতুন এলাকাকে সংযুক্ত করা হবে । 

যে সকল স্মার্টফোনে এই নেটওয়ার্ক সেবা থাকছে, তার ব্যবহারকারীরা আল্ট্রা এইচডি ভিডিও এবং ক্লাউড গেমিংয়ের পাশাপাশি  বিভিন্ন ভার্চুয়াল রিয়েলিটি পরিষেবা উপভোগ করতে পারবেন। 

এমটিএসের সভাপতি আলেক্সি কর্নিয়া জানান, ফাইভজি নেটওয়ার্ক সেবা ত্বরান্বিত করতে প্রযুক্তিবিদরা পাইলট প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে। 

তবে গ্রাহকেরা এখনই ফাইভজি নেটওয়ার্কে স্বতন্ত্রভাবে সংযোগ স্থাপন  করতে পারবেন না। 

ফাইভজি নেটওয়ার্কের  আওতাধীন এলাকায় যখন গ্রাহক অবস্থান করবেন, তাদের খুদেবার্তা পাঠিয়ে এ  টেলিকম সেবা ব্যবহারের আমন্ত্রণ জানানো হবে।  

টেলিকম সেবাদাতা সংস্থাটি তাদের ওয়েববসাইটে এক বিবৃতিতে জানায়, "ফাইভজি নেটওয়ার্কের আওতায় অন্তর্ভুক্তির মাধ্যমে মস্কো পাইলট জোনে আপনি বৈজ্ঞানিক, গবেষণা, পরীক্ষামূলক এবং নকশাকর্মে আপনার অংশগ্রহণের নিশ্চয়তা দিচ্ছেন"। 

২০১৯ সালে এমটিএস হুয়াওয়ের সাথে একটি ফাইভজি নেটওয়ার্ক উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছিল; গুপ্তচরবৃত্তির অভিযোগে সে সময় চীনা কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখোমুখি হয়েছিল। 

২০২৪ সালের মধ্যে অন্তত ১০টি বড় শহরে ফাইভজি নেটওয়ার্ক টেলিকম সেবা চালুর পরিকল্পনা রয়েছে রাশিয়ার।  
 
  • দ্য মস্কো টাইমস অবলম্বনে

Related Topics

টপ নিউজ

মস্কো / রাশিয়া / ফাইভ-জি নেটওয়ার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net