Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ভিডিওকলে আদালতে হাজির করা হলো সু চি’কে 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 March, 2021, 05:55 pm
Last modified: 01 March, 2021, 05:59 pm

Related News

  • দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতা নানামুখী হুমকির মুখে: বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে বিশেষজ্ঞরা
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • দক্ষিণ এশিয়াজুড়ে ভোটকেন্দ্রে মোবাইল ফোন কি নিষিদ্ধ? কী রীতি অনুসরণ করা হয়?
  • দক্ষিণ এশীয়দের মধ্যে কেন ‘ল্যাক্টোজ ইনটলারেন্স’ কম? উত্তর মিলল দুধ পানের হাজার বছরের অভ্যাসে

ভিডিওকলে আদালতে হাজির করা হলো সু চি’কে 

৭৫ বছরের সু চি’কে আজ আদালতে শুনানির আগে কোনোপ্রকার বার্তা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ, রাজধানী নেপিদোর আদালতে ভার্চুয়াল উপস্থিতির আগে তিনি ছিলেন অদৃশ্য
টিবিএস ডেস্ক
01 March, 2021, 05:55 pm
Last modified: 01 March, 2021, 05:59 pm
ছবি: বিবিসি

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেখা মিলেছে মিয়ানমারের সাবেক রাষ্ট্রনায়ক অং সান সু চি'র। আজ সোমবার (১ মার্চ) তাকে ভিডিও লিঙ্কের মাধ্যমে রাজধানী নেপিদোর একটি আদালতের বিচারকাজে হাজির করে সেনা কর্তৃপক্ষ। অভিযুক্ত আসামী হিসেবে শুনানিতে উপস্থিত ছিলেন ক্ষমতাচ্যুত এ নেত্রী। 

সু চি'র আইনজীবীরা জানিয়েছেন, ভিডিওতে তাকে বেশ সুস্থই দেখাচ্ছিল। গত ১ ফেব্রুয়ারি আটক এ নেত্রীর বিরুদ্ধে সোমবার নতুন করে আরও দুটি অভিযোগ আনা হয়েছে। 

আগেরদিন গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) জান্তা বিরোধী বিক্ষোভের সবচেয়ে রক্তাক্ত দিন পার করে মিয়ানমার। সারাদিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর, প্রকৃত সংখ্যা তার চাইতেও বেশি হওয়ার সম্ভাবনাই প্রবল। 

প্রতিবেশী দেশটিতে সেনাবাহিনী ও পুলিশ গণতন্ত্রপন্থী আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়ে, রোববার ভিড়ের মধ্যেই তাজা গুলি চালিয়ে দেয়।

তারপরও, আজ সোমবার দমন চেষ্টাকে উপেক্ষা করে বিক্ষোভ হয়েছে। সমাবেশগুলো থেকে উঠেছে নির্বাচিত সরকারকে পুনঃপ্রতিষ্ঠা এবং অং সান সু চি'সহ তার দলের অন্যান্য নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি।  

ছবি: ইপিএ

জান্তার দাবি, এনএলডি সরকার গেল নভেম্বরের নির্বাচনে ব্যাপক কারচুপি করে জয়ী হয়। এই অজুহাতে তারা ক্ষমতা দখল করলেও, অভিযোগের পক্ষে কোনো জোরালো প্রমাণ দেয়নি। তবে প্রমাণ না দিলেও, তারা নির্বাচন কমিশনে নিজেদের মনমতো প্রশাসনিক পরিবর্তন এনেছে এবং এই কমিশনের মাধ্যমেই এক বছর পর নতুন নির্বাচনের অঙ্গীকার করেছে। 

ছবি: গেটি ইমেজেস

সু চি এখন কোথায়? 

৭৫ বছরের সু চি'কে আজ আদালতে শুনানির আগে কোনোপ্রকার বার্তা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ, রাজধানী নেপিদোর আদালতে ভার্চুয়াল উপস্থিতির আগে তিনি ছিলেন অদৃশ্য। গত এক মাস যাবত তাকে কোথায় আটক করে রাখা হয়েছে তাও স্পষ্ট নয়। তবে স্থানীয় কিছু সংবাদ সূত্র জানিয়েছে, নেপিদোতে নিজ বাসভবনেই আটক করে সেনাবাহিনী, এরপর তাকে অজ্ঞাত এক স্থানে নিয়ে যাওয়া হয়। 

সু চি'র বিরুদ্ধে উচ্চ সক্ষমতার ওয়াকিটকি-সহ বেশকিছু যোগাযোগ সরঞ্জাম আমদানি আইন ভেঙ্গে আমদানি করার অভিযোগ এনেছে সেনাবাহিনী। সোমবার তার সঙ্গে আরও দুই অভিযোগ যোগ হয়। যারমধ্যে আছে, গেল নভেম্বরে নির্বাচনের সময় কোভিড-১৯ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জন-সংযোগ এবং অহেতুক 'ভীতি এবং অস্থিরতা' তৈরির মতো অভিযোগ। 

প্রথম অভিযোগটির কারণে তাকে তিন বছরের কারাদণ্ড দিতে পারবে জান্তা নিয়ন্ত্রিত আদালত।  তবে পরের অভিযোগগুলো প্রমাণ করে তাকে কী সাজা দেওয়া হবে- তা স্পষ্ট নয়। তবে আগামীতে যেকোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তাকে নিষিদ্ধ করা হতে পারে। বর্তমানে তার বিরুদ্ধে করা মামলা আগামী ১৫ মার্চ পর্যন্ত মূলতুবী রেখেছেন আদালত।    

  • সূত্র: বিবিসি 
     

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান / দক্ষিণ এশিয়া / অং সান সু চি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতা নানামুখী হুমকির মুখে: বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে বিশেষজ্ঞরা
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • দক্ষিণ এশিয়াজুড়ে ভোটকেন্দ্রে মোবাইল ফোন কি নিষিদ্ধ? কী রীতি অনুসরণ করা হয়?
  • দক্ষিণ এশীয়দের মধ্যে কেন ‘ল্যাক্টোজ ইনটলারেন্স’ কম? উত্তর মিলল দুধ পানের হাজার বছরের অভ্যাসে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net