Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
এখন আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি; এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম: ফরহাদ মজহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 03:25 pm
Last modified: 24 November, 2025, 03:28 pm

Related News

  • আমার এলাকায় ওয়াজ-কীর্তনের পাশাপাশি বাউল গানও চলবে: রুমিন ফারহানা
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • চট্টগ্রাম বন্দর জনগণের সম্পদ ও সামরিক স্থাপনাও, কোনো গোপনীয় চুক্তি হতে পারে না: ফরহাদ মজহার
  • জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘ভয়ঙ্কর অশনিসংকেত’ বললেন ফরহাদ মজহার
  • আবুল সরকারের গ্রেপ্তার ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বাউলের দ্রোহ’

এখন আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি; এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম: ফরহাদ মজহার

বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, 'গণ-অভ্যুত্থানে যে বার্তা আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি, সেটা হলো— ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা এবং তার মতপ্রকাশের স্বাধীনতা। এই অধিকার, মর্যাদা ক্রমাগত ৫ আগস্টের পর থেকে হরণ করা হয়েছে।'
টিবিএস রিপোর্ট
24 November, 2025, 03:25 pm
Last modified: 24 November, 2025, 03:28 pm
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে এমন মন্তব্য করেন ফরহাদ মজহার। ছবি: টিবিএস

মাজার ভাঙাকে ধর্মীয় ফ্যাসিজম আখ্যা দিয়ে বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, 'এখন আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি। এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। এই ধর্মীয় ফ্যাসিজম ৫ আগস্টের পরে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে।'

তিনি আরো বলেন, 'গণ-অভ্যুত্থানে যে বার্তা আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি, সেটা হলো— ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা এবং তার মতপ্রকাশের স্বাধীনতা। এই অধিকার, মর্যাদা ক্রমাগত ৫ আগস্টের পর থেকে হরণ করা হয়েছে। এর আগে আমরা এক ধরনের ফ্যাসিস্ট শক্তিকে দেখেছি। ফ্যাসিস্ট শক্তির নেতৃত্বে ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠা দেখেছি। তারা তাদের সেক্যুলার, জাতিবাদী বলে দাবি করত।'

আজ সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। সভাটি সাধু, গুরুভক্ত ও অলি-আওলিয়া আশেকান পরিষদ আয়োজন করে।

'বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা' বলে মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, 'আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোনো প্রতিবাদ সভা নাই যেখানে আমার পাশে ছিলেন না। আপনারা তাকে গেপ্তার করে নিয়ে যাওয়ার মানে, আমাকে আপনারা গ্রেপ্তার করেছেন। আমি এটা মেনে নেব না।'

তিনি বলেন, 'আমরা সরকারকে জানিয়েছি, আমাদের কতল করারও হুমকি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও নানা ধরনের অপপ্রচার তারা চালিয়েছে।'

সরকারের উদ্দেশ্যে মজহার বলেন, 'গণ-অভ্যুত্থানের পরে জনগণের কাছে আপনাদের অঙ্গীকার, যদি আপনারা রক্ষা করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ব্যক্তির মর্যাদা, অধিকার, কথা বলার অধিকার, সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা। কিন্তু এতদিন যাওয়ার পরে যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে, এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়।'

এ সময় বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে দেওয়া মামলাকে 'মিথ্যা মামলা' দাবি করে এটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। একইসঙ্গে বাউলদের ওপর হামলাকারীদের বিচারের দাবিও জানান।

গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে 'ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি' করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

রোববার (২৩ নভেম্বর) সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময় আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল ভক্তদের ওপর তৌহিদী জনতার একটি অংশ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

Related Topics

টপ নিউজ

ফরহাদ মজহার / ফ্যাসিজম / বাউল / তৌহিদী জনতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • আমার এলাকায় ওয়াজ-কীর্তনের পাশাপাশি বাউল গানও চলবে: রুমিন ফারহানা
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • চট্টগ্রাম বন্দর জনগণের সম্পদ ও সামরিক স্থাপনাও, কোনো গোপনীয় চুক্তি হতে পারে না: ফরহাদ মজহার
  • জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘ভয়ঙ্কর অশনিসংকেত’ বললেন ফরহাদ মজহার
  • আবুল সরকারের গ্রেপ্তার ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বাউলের দ্রোহ’

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net