Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
নিউজিল্যান্ডে যেন জেলখানায় আছেন বাংলাদেশের ক্রিকেটাররা

খেলা

টিবিএস রিপোর্ট
28 February, 2021, 02:10 pm
Last modified: 28 February, 2021, 02:14 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

নিউজিল্যান্ডে যেন জেলখানায় আছেন বাংলাদেশের ক্রিকেটাররা

২৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে পৌঁছে হোটেলবন্দি হয়ে পড়তে হয় বাংলাদেশের ক্রিকেটার, কোচিং স্টাফসহ সফরে যাওয়া সবাইকে। প্রথম পাঁচ দিনে মাত্র দুবার হোটেল থেকে বের হওয়ার সুযোগ মিলেছে, সেটাও মাত্র ৩০-৪০ মিনিট করে।
টিবিএস রিপোর্ট
28 February, 2021, 02:10 pm
Last modified: 28 February, 2021, 02:14 pm

২০ মার্চ থেকে ১ এপ্রিল; ১২ দিনেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হয়ে যাবে বাংলাদেশের। কিন্তু সফরটি ১২-১৫ দিনের থাকেনি। করোনাকাল হওয়ায় অতিরিক্ত ১৪ দিন হাতে নিয়ে সফরে যেতে হয়েছে বাংলাদেশ দলকে, সফর দাঁড়িয়েছে ৩৮ দিনের। স্বভাবতই নতুন এই অভিজ্ঞতায় নিজেদের মানিয়ে নিতে সময় লাগছে বাংলাদেশের ক্রিকেটারদের। 

২৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে পৌঁছে হোটেলবন্দি হয়ে পড়তে হয় বাংলাদেশের ক্রিকেটার, কোচিং স্টাফসহ সফরে যাওয়া সবাইকে। প্রথম পাঁচ দিনে মাত্র দুবার হোটেল থেকে বের হওয়ার সুযোগ মিলেছে, সেটাও মাত্র ৩০-৪০ মিনিট করে। বাইরেও মানতে হয়েছে বিধি নিষেধ, ক্রিকেটাররা নিজেদের মধ্যেই দুই মিটার দূরত্ব রেখে হেঁটেছেন। এরপর আবারও রুমবন্দি। 

অবস্থাটা যে সহজ নয়, সেটা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি ভিডিও বার্তায় ডানহাতি এই অলরাউন্ডার বলেছেন, 'বুঝতেই পারছেন কী রকম কাটছে। এই প্রথম হোটেলের ভেতর এভাবে পাঁচ দিন কাটিয়েছি। প্রথম দিকে সময় কাটছিল না। কারও সঙ্গে দেখাই হয়নি।'

'প্রথম তিনদিন তো কারও সাথে দেখা-সাক্ষাৎ হয়নি। ফোনে-ফোনে কথা হয়েছে সবার সাথে, ভিডিও কলে কথা হয়েছে রুম টু রুম। প্রথমদিকে বোরিং লাগছিল, সময় কাটছিল না। এখন যেহেতু পাঁচদিন কেটে গেছে, আশা করি আরও তিনদিন কেটে যাবে।' যোগ করেন মিরাজ।

বাকি দিনগুলো কেটে যাওয়ার কথা জানালেও নিউজিল্যান্ড সফর জেলখানার মতো মনে হয়েছে মিরাজের কাছে, 'এরমধ্যে আধা ঘণ্টা করে বের হওয়ার সুযোগ পেয়েছি সবাই। আমি প্রথম যেদিন বেরিয়েছিলাম, শুরুর দিকে মাথা একটু ঘুরছিল। তারপর ১০-১৫ মিনিট পর ঠিক হয়ে যায়। তিনদিন যে ঘরের ভেতর বন্দি ছিলাম, আমার নিজের কাছে মনে হয়েছে যে জেলখানায় আছি বা হতাশা আছে, এ রকম একটু অনুভূতি হচ্ছিল।'

অল্প সময়ের জন্য হলেও বাইরে বেরিয়ে স্বস্তি পেয়েছেন ক্রিকেটাররা। মিরাজ বলেন, 'যখন বাইরে বেরিয়ে এলাম, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিলাম, তখন একটু ভালো অনুভূতি হয়েছে। যখন রুমে গেছি, তখন নিজেকে একটু ফ্রেশ মনে হয়েছে। আজও আধা ঘণ্টার জন্য বের হতে পেরেছি। সারাদিন রুমে থাকতে ভালো লাগে না। তিন-চারদিন একইবাবে রুমে কাটানো আমাদের জন্য একটু অস্বস্তির। এই যে ৩০ মিনিটের জন্য বাইরে আসতে দেয়, এটা ভালো লাগে।'

সাতদিনের আইসোলেশনের পর বাইরে যেতে পারবেন মিরাজরা। জিম করাসহ মাঠে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন তারা। তখনই কেবল ভালো লাগবে বলে জানালেন ডানহাতি এই স্পিনার। মিরাজ বলেন, 'ছয়-সাতদিন পর যখন আমরা জিম এবং মাঠে যেতে পারব, তখন ভালো লাগবে। এখন হয়তো সময়টা কাটছে না। জিমের সুবিধা বা আমরা যদি কিছু ওয়ার্ক করতে পারতাম, তাহলে আমাদের জন্য সহজ হতো, সময়টা কেটে যেত, ফিটনেস ভালো হতো।'

২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটি হবে দিবা-রাত্রির। ২৬ মার্চ ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশ দল সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net