Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি

আন্তর্জাতিক

সিএনএন
18 November, 2025, 07:00 pm
Last modified: 18 November, 2025, 07:01 pm

Related News

  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • একজন পপ তারকা, অন্যজন প্রাক্তন প্রধানমন্ত্রী: কেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর জুটি সফল হতে পারে?

জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি

সম্প্রতি 'আর্লিন ইজ অ্যালোন' নামের একটি পডকাস্টে অতিথি হিসেবে এসেছিলেন সোফি। সেখানে উপস্থাপিকা আর্লিন ডিকিনসন বলেন, গায়িকা কেটি পেরির সঙ্গে ট্রুডোর প্রেমের বিষয়টি যেভাবে প্রকাশ্যে এসেছে, তাতে ৫০ বছর বয়সী সোফি যেভাবে নিজেকে 'শান্ত' রেখেছেন, তা প্রশংসার যোগ্য।
সিএনএন
18 November, 2025, 07:00 pm
Last modified: 18 November, 2025, 07:01 pm
বাম দিক থেকে: জাস্টিন ট্রুডো, সোফি গ্রেগোয়া এবং কেটি পেরি। ছবি: এএফপি

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার জনসমক্ষে তার জীবন এবং ট্রুডোর নতুন প্রেম নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন।

সম্প্রতি 'আর্লিন ইজ অ্যালোন' নামের একটি পডকাস্টে অতিথি হিসেবে এসেছিলেন সোফি। সেখানে উপস্থাপিকা আর্লিন ডিকিনসন বলেন, গায়িকা কেটি পেরির সঙ্গে ট্রুডোর প্রেমের বিষয়টি যেভাবে প্রকাশ্যে এসেছে, তাতে ৫০ বছর বয়সী সোফি যেভাবে নিজেকে 'শান্ত' রেখেছেন, তা প্রশংসার যোগ্য।

এর উত্তরে সোফি বলেন, 'দেখুন, আমরা সবাই মানুষ এবং বিভিন্ন ঘটনায় আমরা প্রভাবিত হই। এটাই স্বাভাবিক।' তিনি আরও বলেন, 'কিন্তু কোনো ঘটনায় আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তাই, আমি বাইরের কোলাহলের চেয়ে ভেতরের সঙ্গীতে মনোযোগ দিতেই পছন্দ করি।'

সোফি গ্রেগোয়ার এবং জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্ট মাসে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। ২০০৫ সালে তারা বিয়ে করেছিলেন এবং তাদের তিন সন্তান রয়েছে—জেভিয়ার, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন।

অন্যদিকে, ট্রুডো এবং কেটি পেরিকে প্রথমবার সেপ্টেম্বরে এক পথচারী আলিঙ্গনরত অবস্থায় ক্যামেরাবন্দী করেন। তবে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে মূলত অক্টোবরে, যখন প্যারিসের বিখ্যাত ক্রেজি হর্স ক্যাবারেতে কেটি পেরির জন্মদিনের কাছাকাছি সময়ে তাদের হাত ধরে ঘুরতে দেখা যায়।

পডকাস্টে সোফি আরও বলেন যে, তিনি 'খুব ভালোভাবে জানেন যে জনসমক্ষে আসা অনেক কিছুই অস্বস্তির কারণ হতে পারে।'

তিনি যোগ করেন, 'কিন্তু আমি এর সাথে কী করব, সেটা আমার সিদ্ধান্ত। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমি কেমন নারী হয়ে উঠতে চাই, সেটাও আমারই সিদ্ধান্ত।'

তবে তার মানে এই নয় যে, তিনি নিজের আবেগগুলোকে চেপে রাখেন।

সোফি বলেন, 'আমি নিজেকে কারো দ্বারা হতাশ হতে দিই, রাগ করতে দিই, দুঃখ পেতে দিই। একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমি খুব ভালোভাবে জানি, এই আবেগগুলো অনুভব করা কতটা জরুরি।'

পডকাস্টের শুরুতে উপস্থাপিকা যখন সোফিকে 'সিঙ্গেল মম' বা 'একা মা' বলে উল্লেখ করেন, তখন তিনি তা শুধরে দেন।

সোফি বলেন, 'আমি মোটেও একা মা নই। আমার সাথে এমন একজন বাবার অংশীদারিত্ব আছে, যার তার সন্তানদের জন্য গভীর ভালোবাসা এবং অফুরন্ত সময় রয়েছে।'

Related Topics

টপ নিউজ

জাস্টিন ট্রুডো / কেটি পেরি / সোফি গ্রেগরি / প্রেম / বিচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • একজন পপ তারকা, অন্যজন প্রাক্তন প্রধানমন্ত্রী: কেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর জুটি সফল হতে পারে?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net