Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
নিউজিল্যান্ডে তাসকিন-সৌম্যদের নতুন অভিজ্ঞতা

খেলা

টিবিএস রিপোর্ট
26 February, 2021, 05:35 pm
Last modified: 26 February, 2021, 05:48 pm

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

নিউজিল্যান্ডে তাসকিন-সৌম্যদের নতুন অভিজ্ঞতা

করোনাভাইরাসের কারণে বাড়তি ১৪ দিন হাতে নিয়ে নিউজিল্যান্ডে যেতে হয়েছে বাংলাদেশকে। প্রথম সাতদিন পুরোপুরি আইসোলেশনে থাকতে হবে বাংলাদেশের ক্রিকেটার, কোচিং স্টাফসহ দলের সঙ্গে যাওয়া সবাইকে। 
টিবিএস রিপোর্ট
26 February, 2021, 05:35 pm
Last modified: 26 February, 2021, 05:48 pm

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। অন্যান্যবারের চেয়ে এবারের অবস্থা একবারেই ভিন্ন। করোনাভাইরাসের কারণে বাড়তি ১৪ দিন হাতে নিয়ে সফরে যেতে হয়েছে বাংলাদেশকে। প্রথম সাতদিন পুরোপুরি আইসোলেশনে থাকতে হবে বাংলাদেশের ক্রিকেটার, কোচিং স্টাফসহ দলের সঙ্গে যাওয়া সবাইকে। 

ক্রাইস্টচার্চে পৌঁছেই হোটেলবন্দি হয়ে পড়েন সবাই। এর মাঝে করোনা পরীক্ষা করা হয়েছে একবার, তাতে সবার ফলই নেগেটিভ এসেছে। বন্দি অবস্থায় পরিবারের সঙ্গে কথা বলে, সিনেমা দেখে, রুমের মধ্যে ফিটনেসের কাজ করে সময় কাটছে ক্রিকেটারদের। 

৪৮ ঘণ্টা পর শুক্রবার রুম থেকে বের হওয়ার সুযোগ পেয়েছিলেন তারা। বের হলেও মানতে হয়েছে বিধি নিষেধ। নিজেদের মধ্যে ২ মিটারের দূরত্ব রেখে ৩০-৪০ মিনিটের মতো হেঁটেছেন ক্রিকেটাররা। বিদেশ সফরে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। এই অভিজ্ঞতার মাঝে রুম থেকে একটু বের হতে পেরে স্বস্তির নিশ্বাসই ফেলেছেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিনরা। 

একটি ভিডিও বার্তায় তাসকিন বলেছেন, 'এমন আইসোলেশন আলাদা অভিজ্ঞতা। আর আগে কখনও এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য ২ মিটার দূরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি, এখন আবার রুমে চলে এসেছি। তাও ভালো লাগছে যে টানা দুই দিন একেবারে বন্দি থাকার পর বের হতে পেরেছিলাম।'

তাসকিনের চাওয়া এই অভিজ্ঞতা দ্রুতই শেষ হোক, মাঠে ফিরতে পারলে যেন হাঁফ ছেড়ে বাঁচেন তিনি, 'প্রথম করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ আসার পর আমাদের হাঁটতে দিয়েছে। আরও কিছু টেস্ট বাকি আছে। এর পর আমরা অনুশীলন শুরু করতে পারব। সব মিলিয়ে আলাদা অনুভূতি। যতো দ্রুত এই অভিজ্ঞতাটা শেষ হয়, ততোই ভালো।'

হোটেলবন্দি অলস সময় কাটানো নিয়ে ডানহাতি এই পেসার বলেন, 'পরিবারের সঙ্গে ফোনে কথা বলে, সিনেমা দেখে সময় কাটছে। বিসিবি থেকে কিছু ব্যান্ডস ও সাইক্লিয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেসব শরীরচর্চা রুমে করা সম্ভব, সেগুলোর জন্য কর্মসূচি দেওয়া হয়েছে। শরীরচর্চা, সিনেমা দেখা, পরিবারকে সময় দেওয়া; সব মিলিয়ে এভাবেই সময় কেটে যাচ্ছে।'

২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটি হবে দিবা-রাত্রির। ২৬ মার্চ ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। বাংলাদেশ সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। সেবার ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার কারণে সফর শেষ না করেই দেশে ফিরে এসেছিল বাংলাদেশ দল।

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / সৌম্য সরকার / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net