Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
‘পঞ্চগড়ের অধিকার রক্ষায় রক্ত-জীবন দিতেও প্রস্তুত’, এনসিপির মনোনয়ন নিয়ে সারজিস আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2025, 09:25 pm
Last modified: 16 November, 2025, 09:35 pm

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

‘পঞ্চগড়ের অধিকার রক্ষায় রক্ত-জীবন দিতেও প্রস্তুত’, এনসিপির মনোনয়ন নিয়ে সারজিস আলম

তিনি বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কারণ আমি যে আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছি, সেখানে আমার নাড়ি পোঁতা। আমার শৈশব ও কৈশোর কেটেছে সেখানে। আমি মনে করি জন্মস্থান হিসেবে আসনের মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে।’
টিবিএস রিপোর্ট
16 November, 2025, 09:25 pm
Last modified: 16 November, 2025, 09:35 pm
সারজিস আলম। ফাইল ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, তেতুলিয়া ও আটোয়ারী) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৬ নভেম্বর) বাংলামোটরের এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা। 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, 'আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কারণ আমি যে আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছি, সেখানে আমার নাড়ি পোঁতা। আমার শৈশব ও কৈশোর কেটেছে সেখানে। আমি মনে করি জন্মস্থান হিসেবে আসনের মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে। এর আগে পঞ্চগড়ের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে আমরা কোনো নেতা পাইনি। তাই কথা দিচ্ছি, রক্ত, জীবন অথবা লড়াইয়ের বিনিময়ে হলেও পঞ্চগড়ের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করব।'

তিনি আরও বলেন, 'পঞ্চগড়-১ আসনে আমরা যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারি, আমাদের এ পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ সব ধরনের অপকর্মের কবর রচনা করব। আমাদের পঞ্চগড়ের যে স্বাস্থ্যখাত এ স্বাস্থ্যখাতে হাসপাতাল, ডাক্তার থেকে শুরু করে যে প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ দরকার সেটি আগামী পাঁচ বছরের মধ্যে যত দ্রুতভাবে বাস্তবায়ন করা যায়, সেটি হবে এনসিপির সবচেয়ে বড় অঙ্গীকার।'

তিনি আরও বলেন, 'পঞ্চগড়ে শিক্ষাকে কীভাবে রাজনীতি থেকে আলাদা করা যায় এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় সেটি আমাদের অন্যতম একটি লড়াই হবে। পঞ্চগড়ের মানুষের দারিদ্র্যতার সঙ্গে যে লড়াই, সেই লড়াই থেকে বের করার জন্য পঞ্চগড়ে শিল্পায়ন প্রয়োজন। পঞ্চগড়ে যে নৈসর্গিক পরিবেশ রয়েছে, সেই পরিবেশের যেন বিন্দুমাত্র ক্ষতি না হয় সেটি সামনে রেখে কীভাবে আমরা পঞ্চগড়ের গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি, সেজন্য এনসিপি তাদের জায়গা থেকে সক্রিয়ভাবে কাজ করে যাবে।'

এ আসনে বিএনপি প্রাথমিকভাবে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন জামায়াতে ইসলামীর মাওলানা ইকবাল হোসাইন, জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।
 
Related Topics

টপ নিউজ

সারজিস আলম / এনসিপি / নির্বাচন / মনোনয়ন ফরম / পঞ্চগড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net