Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়ার আলোচনা ফ্যাসিবাদী কণ্ঠস্বর: রিজভী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2025, 09:45 pm
Last modified: 11 November, 2025, 09:44 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়ার আলোচনা ফ্যাসিবাদী কণ্ঠস্বর: রিজভী 

রিজভী বলেন, ‘‘কোনো দল জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছে, কোনো দল বলছে জুলাই সনদ পাশ না হলে ২০২৯ সালে নির্বাচন হবে, এসব তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর, ফ্যাসিবাদী আওয়াজ। আপনারা কেন এসব বলছেন? এটা তো রহস্য তৈরি করছে!’’
টিবিএস রিপোর্ট
11 November, 2025, 09:45 pm
Last modified: 11 November, 2025, 09:44 pm
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

জুলাই সনদে 'নোট অব ডিসেন্ট' বাদ দেওয়ার আলোচনা ফ্যাসিবাদী কণ্ঠস্বর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ''জুলাই সনদে 'নোট অব ডিসেন্ট' বাদ দেওয়ার আলোচনা ফ্যাসিবাদী কণ্ঠস্বর। জুলাই সনদ নিয়ে এত হইচই ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে পারে।''

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

এসময় রিজভী বলেন, ''জুলাই সনদ নিয়ে আমরা সবাই একমত হয়েছিলাম। সেখানে 'নোট অব ডিসেন্ট' থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। সেটা মিনিমাইজ করে এগুতে হবে।'

তিনি বলেন, ''কিন্তু কোনো দল জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছে, কোনো দল বলছে জুলাই সনদ পাশ না হলে ২০২৯ সালে নির্বাচন হবে, এসব তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর, ফ্যাসিবাদী আওয়াজ। আপনারা কেন এসব বলছেন? এটা তো রহস্য তৈরি করছে!''

রিজভী বলেন, ''যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, সবাই মিলে একটি জায়গায় আসুন। যাতে একইদিনে গণভোট ও নির্বাচন করে; যাতে ওটারই আইনিকরণ করা হলো এবং একইসঙ্গে জনগণ যাকে ভোট দেবে, তারা সরকার গঠন করে যে যে কমিটমেন্ট করেছিল, সেই সেই কমিটমেন্ট পূরণ করবে।''

তিনি বলেন, ''কিন্তু তার আগে এটা নিয়ে এত বেশি হইচই করে, যে কাজগুলো হচ্ছে, তাতে ফ্যাসিস্টদেরই পুনরুত্থানের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমরা যদি সতর্ক না হই, তাহলে এ জাতির জীবনে আবার দুঃখ নেমে আসবে।''

তিনি এই সরকারকে অভিযুক্ত করে বলেন, ''এই সরকার দেখছি, কোথাও যদি বিএনপির গন্ধ পায়, ছাত্রদলের গন্ধ পায়; তাহলে তাকে আঘাত করার জন্য উঠেপড়ে লাগছে।''

বিএনপির এই নেতা বলেন, ''গাজীপুরের কমিশনার কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ছিলেন, সেকারণে তাকে প্রত্যাহার করার পাঁচ মাস পর সাসপেন্ড করা হলো। রাস্তা ফাঁকা করে চলার কারণে, এত বড় শাস্তি কীভাবে হয়?''

Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / নোট অব ডিসেন্ট / রুহুল কবির রিজভী / ফ্যাসিবাদী কণ্ঠস্বর / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net