Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ভাষা শহীদদের প্রতি মাশরাফি-সাকিবদের অতল শ্রদ্ধা

খেলা

টিবিএস রিপোর্ট
21 February, 2021, 03:45 pm
Last modified: 21 February, 2021, 03:46 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • স্মৃতিতে একুশ: সত্তর থেকে আজ

ভাষা শহীদদের প্রতি মাশরাফি-সাকিবদের অতল শ্রদ্ধা

বাংলাকে রাষ্ট্রভাষা করতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, আবদুল বরকতরা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের দামে এসেছিল বাংলা ভাষার স্বীকৃতি। বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠতম দিন ফিরে এসে আবার।
টিবিএস রিপোর্ট
21 February, 2021, 03:45 pm
Last modified: 21 February, 2021, 03:46 pm

২১ ফেব্রুয়ারি, ১৯৫২। ৬৯ বছর আগে আজকের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, আবদুল বরকতরা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের দামে এসেছিল বাংলা ভাষার স্বীকৃতি। বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠতম দিন ফিরে এসে আবার। এমন দিনে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'অ, আ, ক, খ; এই শব্দগুলোর জন্য যারা বাংলায় ইতিহাস রচনা করেছেন, আপনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। শুধু ফুল দিয়েই নয়, সত্যিকারভাবে বুকে ধারণ করতে পারলে হবে প্রকৃত সার্থকতা।'

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, 'সবারই রয়েছে তার মাতৃভাষায় কথা বলার অধিকার। আর আমাদের সেই অধিকার রক্ষার জন্য ১৯৫২ সালের এই দিনে আমাদের ভাষা সৈনিকেরা প্রাণের মায়া ত্যাগ করে নেমে এসেছিলেন রাজপথে। স্মরণ করছি সকল ভাষা সৈনিককে, যাদের জন্য আজ গর্ব করে কথা বলতে পারি বাংলা ভাষায়।'

অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, 'সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও দোয়া। যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।'

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, 'যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।' ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, 'সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।'

বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার তার শ্রদ্ধাঞ্জলিতে লিখেছেন, 'ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা। সেই সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা শত্রুর তাজা বুলেটকে উপেক্ষা করে আমাদের জন্য ছিনিয়ে নিয়ে এসেছেন এই প্রাণের ভাষাকে, এই বাংলা ভাষাকে '

শ্রদ্ধা জ্ঞাপন করে ডানহাতি পেসার রুবেল হোসেন লিখেছেন, 'বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের, যাদের কারণে আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি। সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করি।' লিটন কুমার দাস লিখেছেন, 'অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ১৯৫২ সালের  সকল ভাষা শহীদের প্রতি পরম  শ্রদ্ধা ও ভালোবাসা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস / জাতীয় দলের ক্রিকেটার / মাশরাফি বিন মর্তুজা / সাকিব আল হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • স্মৃতিতে একুশ: সত্তর থেকে আজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net