Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
মুশফিকের ব্যাটে ভারতের বিপক্ষে স্মরণীয় জয়

খেলা

টিবিএস রিপোর্ট
03 November, 2019, 11:15 pm
Last modified: 03 November, 2019, 11:17 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

মুশফিকের ব্যাটে ভারতের বিপক্ষে স্মরণীয় জয়

আটবারের মুখোমুখি দেখায় এই প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ
টিবিএস রিপোর্ট
03 November, 2019, 11:15 pm
Last modified: 03 November, 2019, 11:17 pm

শক্তিধর ভারতের সামনে সাকিব, তামিম বিহীন বাংলাদেশ দল শুরু থেকেই মনোবলে এবং শক্তি সামর্থ্যে ছিল পিছিয়ে। তবে ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে সেটি বুঝতে দেননি বাংলাদেশের ক্রিকেটাররা। 

ভালো বোলিংয়ে ভারতকে ১৪৮ রানে আটকে দেওয়ার পর মুশফিক-সৌম্য’র ব্যাটে তিন বল আগেই ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় নিয়ে এসেছে বাংলাদেশ। 

আটবারের মুখোমুখি দেখায় এই প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিক। ওপেনার সৌম্য সরকার ৩৫ বলে খেলেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৩৯ রানের ইনিংস। 

দিল্লীর বায়ু দূষণের কারণে অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে কিনা তা নিয়ে দিনভর ছিলো শঙ্কা। তবে সব শঙ্কার মেঘ কাটিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামে দক্ষিণ এশিয়ার এই দুই দল।

টস জিতে প্রথমে ফিল্ডিং নেন সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর নতুন করে দায়িত্ব পাওয়া বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 

তিনি জানিয়েছিলেন, ভারতকে যত কমে সম্ভব আটকে রান তাড়া করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বোলারদের সহায়তায় ভারতকে তার দল ৬ উইকেটে ১৪৮ রানেই আটকে দেয়।

এই ম্যাচে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হন মোহাম্মদ নাঈম শেখ যিনি খেলেন ২৮ বলে ২৬ রানের একটি কার্যকরী ইনিংস।

হার্দিক পান্ডিয়ার চোটে ভারতের স্কোয়াডে অভিষেক হয়ে অল-রাউন্ডার শিবম দুবের। মাত্র ১ রানেই দুর্দান্ত এক ক্যাচে তাকে ফিরিয়ে দিয়েছিলেন আফিফ হোসেন। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, দিপক চাহার, খলিল আহমেদ। 

Related Topics

টপ নিউজ

ভারত-বাংলাদেশ সিরিজ / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net