Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে গুরুতর আহত ৯, দুই সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক

রয়টার্স, বিবিসি
02 November, 2025, 10:10 am
Last modified: 02 November, 2025, 10:18 am

Related News

  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে গুরুতর আহত ৯, দুই সন্দেহভাজন আটক

রয়টার্স, বিবিসি
02 November, 2025, 10:10 am
Last modified: 02 November, 2025, 10:18 am
ছবি: এএফপি/গেটি

যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় শহর কেমব্রিজশায়ারের কাছে একটি চলন্ত ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। শনিবার এ হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে 'ভয়াবহ হামলা' হিসেবে বর্ণনা করেছেন।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য উদ্ঘাটনে তারা কাউন্টার টেররিজম পুলিশের সহায়তা নিচ্ছে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেইসি বলেন, 'আমরা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছি। ঘটনার বিস্তারিত জানাতে কিছুটা সময় লাগবে। এখনই এর কারণ নিয়ে অনুমান করা ঠিক হবে না।'

ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ৭টা ৩৯ মিনিটে তারা খবর পায় যে, উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী বিকেল ৬টা ২৫ মিনিটের ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে।

এরপর ট্রেনটি হান্টিংডনে থামানো হয়। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অস্ত্রধারী পুলিশ সদস্যরা ট্রেনে প্রবেশ করছেন। পুলিশ জানায়, সেখানে পৌঁছে দুইজনকে গ্রেপ্তার করে তারা। 

এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে জানান, হামলাকারীদের একজনের হাতে বড় ছুরি ছিল, পরে পুলিশ তাকে টেসার গান দিয়ে আটক করে।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, হান্টিংডন রেলস্টেশনে তারা ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করে। এতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স, ক্রিটিক্যাল কেয়ার টিম এবং তিনটি এয়ার অ্যাম্বুলেন্স অংশ নেয়।

প্রধানমন্ত্রী স্টারমার এক্স (পূর্বের টুইটার)-এ লেখেন, 'ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আক্রান্তদের প্রতি আমার সমবেদনা রইল এবং জরুরি সেবায় নিয়োজিত সব কর্মীর প্রতি ধন্যবাদ জানাচ্ছি।'

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সাল থেকে যুক্তরাজ্যে ছুরি-সংক্রান্ত অপরাধ বা 'নাইফ ক্রাইম'-এর হার ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। বিষয়টি এখন এতটাই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে 'জাতীয় সংকট' হিসেবে আখ্যা দিয়েছেন।

সরকারের কঠোর অভিযানের অংশ হিসেবে গত এক বছরে পুলিশ প্রায় ৬০ হাজার ছুরি জব্দ করেছে বা নাগরিকদের কাছ থেকে জমা নেওয়া হয়েছে। জনসমক্ষে ছুরি বহনের অপরাধে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

আজ হান্টিংডনের ট্রেনে ছুরিকাঘাতের ঘটনা এবং গত মাসে ম্যানচেস্টারের এক সিনাগগে হামলায় দুইজন নিহত হওয়ার ঘটনা দেশটির ভেতরে ও বাইরে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / ছুরিকাঘাত / ট্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net