Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পুলিশ কর্মকর্তাদের বদলি নিয়ে বিএনপি–জামায়াত নেতাদের ফোন পেয়েছিলাম: আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2025, 06:25 pm
Last modified: 01 November, 2025, 06:29 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার

পুলিশ কর্মকর্তাদের বদলি নিয়ে বিএনপি–জামায়াত নেতাদের ফোন পেয়েছিলাম: আসিফ নজরুল

আসিফ নজরুল বলেন, ‘এক দল বলেছে, ওনাকে সরাতে। আরেক দল বলেছে, ওনাকে সরালেন কেন। বিএনপি–জামায়াতকে “আমার লোক, তোমার লোক” সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।’
টিবিএস রিপোর্ট
01 November, 2025, 06:25 pm
Last modified: 01 November, 2025, 06:29 pm
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সৈয়দ জাকির হোসেন

দুই পুলিশ কর্মকর্তার বদলি নিয়ে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছিলেন বলে দাবি করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, 'গত ছয় মাসে দুই পুলিশ কর্মকর্তার বদলির ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রধান দুটি দলের শীর্ষ নেতারা তার সঙ্গে ফোনে কথা বলেন এবং অসন্তোষ প্রকাশ করেন।'

আসিফ নজরুল বলেন, 'এক দল বলেছে, ওনাকে সরাতে। আরেক দল বলেছে, ওনাকে সরালেন কেন। বিএনপি–জামায়াতকে "আমার লোক, তোমার লোক" সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।'

শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে 'বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আসিফ নজরুল।

ছোট দল ও উদীয়মান দলগুলো এই ব্যাধি থেকে মুক্ত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, 'তারা বড় হলেও এই ব্যাধি তাদের গ্রাস করবে; এই আশঙ্কা আমার মধ্যে আছে।'

তিনি বলেন, 'আমার লোক, তোমার লোক—ডেফিনেটলি এটা আওয়ামী লীগ আমলে ভয়াবহ অবস্থায় গিয়েছে। বাংলাদেশে যত খারাপ কাজ, শয়তানি কাজ, সেটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে; ১৯৭৩ সালের আওয়ামী লীগের আমলে। সমস্ত খারাপ কাজ; গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন, হেফাজতে মৃত্যু, ভুয়া নির্বাচন, দলীয়করণ, সবকিছু শুরু করেছে আওয়ামী লীগ, বাকিরা শুধু কন্টিনিউ করেছে।'

'আমার লোক, তোমার লোক' সংস্কৃতি নাগরিক সমাজের মধ্যেও রয়েছে বলে মন্তব্য করেন তিনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, 'আওয়ামী লীগ আমলে সংগ্রামের সম্পাদক আবুল আসাদ আটক হওয়ার পরও কোনো প্রতিবাদ হয়নি।'

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি 'নির্মম, অত্যাচারী, পাশবিক, দানবীয় বাহিনী'তে পরিণত করেছিলেন বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।

Related Topics

টপ নিউজ

আসিফ নজরুল / আইন উপদেষ্টা / গোলটেবিল বৈঠক / পুলিশ / বিএনপি / জামায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net